News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাশহরের নবনির্মিত বাজার শেডের আনুষ্ঠানিক দ্বার উদঘাটন
Image

কৈলাশহরের নবনির্মিত বাজার শেডের আনুষ্ঠানিক দ্বার উদঘাটন

আগরতলা, ৩ জুলাই: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ঊনকোটি জেলার কৈলাশহরের জলাইবাজারে নবনির্মিত বাজার শেডের আনুষ্ঠানিক দ্বার উদঘাটন হল।  এর ফলে বেশ কিছুসংখ্যক ব্যবসায়ী ওই শেডে ব্যবসা করার সুযোগ পাবেন। 

বুধবার চন্ডিপুর ব্লকের জলাই বাজারের নবনির্মিত বাজার শেডের উদ্বোধন করা হলো। সমাজ কল্যাণ মন্ত্রী টিংকু রায় বাজার শেডের উদ্বোধন করেন।

এদিন তিনি বলেন, ৬০ লাখ টাকা ব্যয়ে এই বাজার শেড নির্মান করা হয়েছে। নবনির্মিত বাজার শেডে এলাকায় কৃষকরা বিভিন্ন কৃষিজ সামগ্রী বিক্রয় করতে পারবেন। 

উদ্বোধন কালে উপস্থিত ছিলেন জিলা পরিষদ সভাধিপতি অমলেন্দু দাস, জেলাশাসক ডি কে চাকমা, কৃষি ও মৎস্য বিভাগের কর্মকর্তা এবং জলাই গ্রাম পঞ্চায়তের প্রধান শিল্পী দে প্রমুখ । বাজারের মৎস্য ও সবজি এবং মাংস বিক্রি করতে আসা মানুষেরা এখনথেকে উপকৃত হবেন। অনেক ই ব্যবসা-বাণিজ্য জন্য জায়গা পান না। এবার সেই সমস্যা সমাধানে বাজার শেড নির্মান করা হয়।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top