News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ই-মুলাকাত’ ওয়েব পোর্টাল আগরতলায় কর্মশালা
Image

ই-মুলাকাত’ ওয়েব পোর্টাল আগরতলায় কর্মশালা

আগরতলা, ৩ জুলাই  : কারা দপ্তরের উদ্যোগে আজ আগরতলায় ‘ই-মুলাকাত’ ওয়েব পোর্টালের বিভিন্ন কর্মসূচি নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। সরকারি অতিথিশালায় অনুষ্ঠিত এই কর্মশালার উদ্বোধন করেন কারামন্ত্রী সান্তনা চাকমা। কারা আবাসিকদের সাথে তাদের পরিবারের সদস্যদের ভিডিও কনফারেন্সে সাক্ষাতের সুবিধা করে দেওয়ার লক্ষ্যে শুরু হয়েছে ‘ই-মুলাকাত’ ওয়েব পোর্টাল।

কর্মশালার উদ্বোধন করে কারামন্ত্রী সান্তনা চাকমা বলেন, ‘ই-মুলাকাত’ ওয়েব পোর্টালটি পুরোদমে চালু হয়ে গেলে কারা আবাসিক ও তাদের পরিবারের সুবিধা হবে। এক্ষেত্রে সময় ও অর্থ বাঁচবে। তিনি আশা প্রকাশ করেন, যারা আজকে এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন তাদের সহযোগিতায় রাজ্য সরকারের এই উদ্যোগ সফল হবে। কর্মশালায় আলোচনাকালে আইজি প্রিজন সুভাশিস দাস জানান, রাজ্যের ১২টি কারাগারেই ‘ই-মুলাকাত’ ওয়েব পোর্টালের সুবিধা পাওয়া যাবে। কারাগারগুলির সুরক্ষার দিক দিয়েও এটি একটি ইতিবাচক উদ্যোগ। কর্মশালায় রাজ্যের বিভিন্ন কারাগারের আধিকারিকগণ সহ এনআইসি’র আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top