News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তর প্রদেশের হাথরাসে পদপিষ্ট হয়ে মৃত্যু বেড়ে ১২১, আহত কমপক্ষে ২৮ জন
Image

উত্তর প্রদেশের হাথরাসে পদপিষ্ট হয়ে মৃত্যু বেড়ে ১২১, আহত কমপক্ষে ২৮ জন

হাথরাস, ৩ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের হাথরাসে এক ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হল ১২১। বহু মানুষ অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতের সংখ্যা কমপক্ষে ২৮। রিলিফ কমিশনারের অফিস থেকে বুধবার সকালে জানানো হয়েছে, হাথরাসে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১২১ হয়েছে এবং আহত হয়েছেন ২৮ জন।

মর্মান্তিক এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার অধীনে একাধিক ধারায় এফআইআর রুজু করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, ভারতীয় ন্যায় সংহিতার ১০৫, ১১০, ১২৬(২), ২২৩ ও ২৩৮ নম্বর ধারার অধীনে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। দেবপ্রকাশ মধুকর যাকে ‘মুখ্য সেবাদার’ বলে উল্লেখ করা হয়েছে এবং ধর্মীয় অনুষ্ঠানের অন্যান্য আয়োজকদের বিরুদ্ধে এই এফআইআর দায়ের করা হয়েছে।

হাথরাসের রতিভানপুরে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল মঙ্গলবার। অনুষ্ঠান শেষ হতেই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ওই অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ জমায়েত হওয়ায় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। আর তাতে‌ই বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ডগ স্কোয়াড-সহ ফরেনসিক ইউনিট ঘটনাস্থলে যায়।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top