News Flash

  • Home
  • প্রধান খবর
  • হাথরাসে মৃত্যু-মিছিল : একাধিক আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা
Image

হাথরাসে মৃত্যু-মিছিল : একাধিক আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা

নয়াদিল্লি, ৩ জুলাই (হি.স.): ধর্মীয় অনুষ্ঠানে মৃত্যু মিছিল! উত্তর প্রদেশের হাথরাসে পদপিষ্টের ঘটনায় দেশজুড়ে আলোড়ন পড়ে গিয়েছে। কীভাবে একটি ছোট পরিসরে বিপুল সংখ্যক পুণ্যার্থীদের সমাগমের অনুমতি দিয়েছিল প্রশাসন? তা নিয়ে প্রশ্ন উঠছে। উত্তর প্রদেশ পুলিশ একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। যদিও ধর্মগুরু নারায়ণ সাকার হরির (ভোলে বাবা) বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও মামলা দায়ের করেনি পুলিশ। সেই বিষয়েও উঠছে প্রশ্ন।

এদিকে হাথরাসের পদপিষ্টের ঘটনার রেশ পৌঁছল সুপ্রিম কোর্টে। এক আইনজীবীর তরফে মামলা দায়ের করা হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে। মামলাকারীর আর্জি, হাথরাসের পদপিষ্টের ঘটনার তদন্তে একটি কমিটি গড়ে দিক সুপ্রিম কোর্ট। পাঁচজন বিশেষজ্ঞ সহ সেই কমিটির মাথায় থাকবেন সুপ্রিম কোর্টেরই কোনও প্রাক্তন বিচারপতি। তাঁরাই গোটা তদন্ত প্রক্রিয়াটি চালাবেন। এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান আয়োজনে কী কী পদক্ষেপ নেওয়া উচিত ওই কমিটিই যাতে সুপারিশ করতে পারে সেই ক্ষমতা দিক সুপ্রিম কোর্ট, আর্জি মামলাকারীর। গোটা ঘটনা প্রসঙ্গে সুপ্রিম কোর্টে একটি প্রাথমিক রিপোর্ট জমা দিক উত্তর প্রদেশ পুলিশ, এমন আর্জিও জানিয়েছেন মামলাকারী। এরই সঙ্গে ওই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজক ও প্রশাসনের আধিকারিকদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবিও জানিয়েছেন তিনি।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top