News Flash

  • Home
  • প্রধান খবর
  • মানহানির মামলায় তৃণমূল সাংসদ সাকেতকে ৫০ লক্ষ জরিমানা আদালতের
Image

মানহানির মামলায় তৃণমূল সাংসদ সাকেতকে ৫০ লক্ষ জরিমানা আদালতের

নয়াদিল্লি, ১ জুলাই (হি. স.) : প্রাক্তন কূটনীতিক লক্ষ্মী পুরীর দায়ের করা মানহানির মামলায় তৃণমূল কংগ্রেস নেতা এবং রাজ্যসভার সাংসদ সাকেত গোখলেকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল আদালত। সোমবার দিল্লি হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে। পাশাপাশি গোখলেকে একটি সর্বভারতীয় সংবাদপত্রের মাধ্যমে এবং তাঁর এক্স হ্যান্ডেলে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে আদালত। নির্দেশ পালনের জন্য তৃণমূল কংগ্রেস সাংসদকে আট সপ্তাহ সময় দেওয়া হয়েছে। আর এক্স হ্যান্ডেলে ক্ষমাপ্রার্থনার পোস্ট ৬ মাস রাখতে হবে বলেও নির্দেশ দিয়েছে আদালত।

২০২১ সালের জুন মাসে এক্স হ্যান্ডেলের (টুইটার) পোস্টে সাকেত অভিযোগ করেন, রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের প্রাক্তন কূটনীতিক লক্ষ্মী পুরী আয়ের সঙ্গে সংগতিহীন রোজগার দিয়ে সুইজারল্যান্ডে জমিবাড়ি কিনেছেন। তা নিয়ে ব্যাপক শোরগোল হয়েছিল। এরপর লক্ষ্মী পুরী বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হন। সাকেতের বিরুদ্ধে মানহানির মামলা করেন। পুরী আদালতে বলেন, সাকেত গোখেলের দাবি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। সাকেত যা লিখেছেন তাতে তাঁর এবং পরিবারের সম্মানহানি হয়েছে। তিন বছর মামলা চলার পর অবশেষে তৃণমূল সাংসদকে দোষী সাব্যস্ত করেছে দিল্লি হাইকোর্ট।

Releated Posts

ওডিশার উন্নয়নে মুখ্যমন্ত্রী মোহন মাজির ভূয়সী প্রশংসা মোদির, তুলে ধরলেন ‘পূর্বোদয়’-এর রূপরেখা

ভুবনেশ্বর, ২০ জুন (আইএএনএস): ওডিশায় বিজেপি সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার রাজ্যের…

ByByNews Desk Jun 20, 2026

আন্তর্জাতিক যোগ দিবসের আগে বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় মিশনের যোগাভ্যাস আয়োজন

কুয়েত সিটি, ২০ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কূটনৈতিক…

ByByNews Desk Jun 20, 2026

নিট পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র নাগপুরের বদলে আবুধাবিতে, এনটিএ-কে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): নিট পুনঃপরীক্ষার ঠিক একদিন আগে এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে নাগপুরের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহির…

ByByNews Desk Jun 20, 2026

কলহাপুরে অম্বাবাই (মহালক্ষ্মী) মন্দির উন্নয়ন প্রকল্পের সূচনা করলেন অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার মহারাষ্ট্রের কলহাপুরে ১,৪৪৫.৯৭ কোটি টাকার উচ্চাভিলাষী শ্রী…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top