News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গাড়ির ধাক্কায় ব্যবসায়ী মৃত্যুর ঘটনায় আটক ঘাতক গাড়ি চালক
Image

গাড়ির ধাক্কায় ব্যবসায়ী মৃত্যুর ঘটনায় আটক ঘাতক গাড়ি চালক

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৩০ জুন: চেলিখলা বাজারে যাত্রীবাহী ম্যাক্স গাড়ি ধাক্কায় এক ব্যবসায়িক মৃত্যুর ঘটনায় আটক করা হয়েছে ঘাতক গাড়ীর চালককে।

চেলিখলা বাজারে যাত্রীবাহী গাড়ির ধাক্কায় গত ২৭শে জুন মৃত্যু হয় বিষ্ণু লোধ নামে এক ব্যবসায়ী এবং আহত হয় বিজয় দাস নামে অপর এক ব্যক্তি। রবিবার দুপুরে বিশালগড় থানায় সাংবাদিক সম্মেলনে জানান বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন সহ বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জি। তারা জানিয়েছেন, এই ঘটনায় আটক করা হয়েছে দুটি গাড়ি সহ ঘাতক যাত্রীবাহী গাড়ির চালক নিত্যানন্দ দাসকে।

গত ২৭শে জুন চেলিখলা এলাকায় সন্ধ্যা রাতে বাইক সহ চেলিখলা বাজার ব্যবসায়ী বিষ্ণুলোচ্য তার ভাগ্নে বিজয় দাসকে টিআর০৩- এল – ১৫৩৮  নাম্বারে একটি বোলোরো গাড়িকে অভারটেক করে টিআর০৩৩৫৭৬ নাম্বারে যাত্রীবাহী ম্যাক্স গাড়ি বাইক সহ ব্যবসায়ী বিষ্ণুলোধ সহ বিজয় দাসকে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে দ্রুত গতিতে পালিয়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় ব্যবসায়িক বিষ্ণু লোধের।

অপরদিকে আহত বিজয় দাসকে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করে বিশালগড় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক। উল্লেখ্য বিষ্ণু লোধের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যা রাত থেকে শুক্রবার গভীর রাত পর্যন্ত লঙ্কাকাণ্ড ঘটে যায় গোটা এলাকায়।

Releated Posts

বাংলা ভাষার মর্যাদা রক্ষার আহ্বান ‘আমরা বাঙালী’-র

আগরতলা, ১৯ মে : বাংলা ভাষার মর্যাদা রক্ষার আন্দোলনে আত্মবলিদানকারী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করল আমরা বাঙালী।…

ByByTaniya Chakraborty May 19, 2026

কর্মসংস্থানের খোঁজে ইট ভাঙার কাজে উপজাতি যুবকরা, উঠে এলো প্রত্যন্ত এলাকার বঞ্চনার ছবি

কাঠালিয়া, ১৯ মে : কর্মসংস্থানের তাগিদে প্রত্যন্ত জনজাতি এলাকা ছেড়ে সমতলে এসে ইট ভাঙার কাজে যুক্ত হয়েছেন একাংশ…

ByByTaniya Chakraborty May 19, 2026

আগামীকাল ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট, অনলাইন ওষুধ বিক্রির বিরোধিতায় সরব সংগঠন

খোয়াই, ১৯ মে : অনলাইন ওষুধ বিক্রি বন্ধ এবং কর্পোরেট সংস্থাগুলোর অতিরিক্ত ছাড়ের প্রতিবাদে দেশব্যাপী ২০ মে ২০২৬-এর…

ByByTaniya Chakraborty May 19, 2026

এইচআইভি/এইডস প্রতিরোধে গোমতী জেলা হাসপাতালে ফেসিলিটি ইন্টিগ্রেটেড এআরটি সেন্টারের উদ্বোধন

উদয়পুর, ১৯ মে:- আজ গোমতী জেলা হাসপাতালে নতুন ফেসিলিটি ইন্টিগ্রেটেড অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি সেন্টারের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। গোমতী জেলার…

ByByReshmi Debnath May 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top