News Flash

  • Home
  • দিনের খবর
  • নিমতায় প্রৌঢ়কে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি, আগ্নেয়াস্ত্র-সহ অভিযুক্ত ধৃত
Image

নিমতায় প্রৌঢ়কে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি, আগ্নেয়াস্ত্র-সহ অভিযুক্ত ধৃত

উত্তর ২৪ পরগনা, ৩০ জুন (হি.স.): উত্তর ২৪ পরগনার নিমতায় এক প্রৌঢ়কে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি করার অভিযোগ উঠল। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে। অভিযুক্তকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করেছে নিমতা থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, উত্তর দমদম পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের ফতুল্লাপুর এলাকায় হাফিজুর শেখের সঙ্গে বচসা বাধে ফারুখ আহমেদ নামে এক ব্যক্তির। সেই বচসা থেকে হাতাহাতি শুরু হয়। অভিযোগ, এর পরই ফারুখ আচমকা বন্দুক বার করে হাফিজুরকে লক্ষ্য করে গুলি চালায় । তাঁর পেটে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় হাফিজুরকে উদ্ধার করে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। এই ঘটনার নেপথ্যে ব্যক্তিগত কোনও শত্রুতা রয়েছে, না কি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

ইডি আধিকারিকদের উপর হামলা মামলা: সিবিআই তদন্তের আর্জি খারিজ করল কেরল হাইকোর্ট

কোচি, ৩ জুলাই (আইএএনএস) : কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও তাঁর মেয়ের ভাড়াবাড়িতে তল্লাশি চালানোর সময় এনফোর্সমেন্ট…

ByBySandeep Biswas Jul 3, 2026

রাম মন্দিরের দানবাক্সে চুরির ঘটনা: দোষীদের কঠোর শাস্তির দাবি আরএসএসের

নয়াদিল্লি, ৩ জুলাই (আইএএনএস) : অযোধ্যার শ্রী রামলল্লা মন্দিরের দানবাক্স থেকে অর্থ চুরির ঘটনায় দোষীর কঠোর শাস্তির দাবি…

ByBySandeep Biswas Jul 3, 2026

আদর্শ বিধানসভার লক্ষ্য হওয়া উচিত সমস্যার সমাধান খোঁজা: পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিধায়কদের উদ্দেশে ওম বিড়লা

কলকাতা, ৩ জুলাই: শুধু সমস্যা চিহ্নিত করা বা আলোচনা নয়, মানুষের সমস্যার কার্যকর সমাধান খুঁজে বের করাই একটি…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

বেঙ্গালুরু ডে-কেয়ারে শিশু নির্যাতন: অভিযুক্ত পরিচর্যাকারী ১৪ দিনের জেল হেফাজতে, পলাতকদের খোঁজে বিশেষ দল

বেঙ্গালুরু, ৩ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর বহুল আলোচিত ডে-কেয়ার শিশু নির্যাতন মামলায় অন্যতম অভিযুক্ত পরিচর্যাকারী বিজয়লক্ষ্মীকে ১৪ দিনের বিচারবিভাগীয়…

ByByTaniya Chakraborty Jul 3, 2026
Scroll to Top