News Flash

Image

১৩ কেজি গাঁজা সহ আটক এক যুবক

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ৩০ জুন: পুলিশ ও নিরাপত্তা কর্মীদের চোখে ধুলো দিয়ে গাঁজা পাচারের চেষ্টা অব্যাহত রয়েছে। প্রতিদিন এই রাজ্য থেকে ব্যাপক পরিমাণ গাঁজা পাচার হচ্ছে। রেলপথ ও সড়ক পথে এসব গাঁজা পাচারের ঘটনা ঘটে চলেছে। পুলিশ ও নিরাপত্তা কর্মীরা অবশ্য গাঁজা পাচারকারীদের আটক করতে তৎপরতা অব্যাহত রেখেছে। ফলে প্রতিনিয়তই সাফল্য পাচ্ছে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা।

ধলাই জেলার কমলপুরের দুর্গা চৌমুহনী নাকা পয়েন্টে সন্দেহজনক এক ব্যক্তিকে স্কুটি সহ আটক করা হয়। তার স্কুটি তল্লাশি করে  ডিকিতে ১৩ কেজি শুকনো গাজার  প্যাকেট পাওয়া যায়। তার নাম কৃষাণ সিং(১৯)। বাবার নাম দয়াশঙ্কর সিং। তার বাড়ি দিল্লিতে। সে স্কুটিতে করে গাজা সহ কৈলাসহ যাবার উদ্দেশ্যে রওনা দিয়েছিল।কমলপুর থানার পুলিশ এনডিপিএস  ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে পাহাড়ে মথার দাপট, বিপুল জয় এনডিএ – র

আগরতলা, ৫ অক্টোবর: পাহাড়ের রাজনীতিতে ফের নিজেদের শক্তির প্রমাণ দিল তিপ্রা মথা। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকার ভিলেজ…

ByByReshmi Debnath Oct 5, 2026

আগরতলায় পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিক গ্রেফতার

আগরতলা, ৫ অক্টোবর: আগরতলার হেরিটেজ পার্কে অভিযান চালিয়ে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল ত্রিপুরা পুলিশ। পুলিশের সূত্রের দাবি,…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভোট গণনায় প্রশাসনের আঘাতে মথা কর্মীর মৃত্যুর অভিযোগ, পদপৃষ্টে মৃত্যুর দাবি মুখ্যমন্ত্রীর 

আগরতলা, ৫ অক্টোবর: তিপ্রা মথা ও আইপিএফটি কর্মী-সমর্থকদের সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল খোয়াই মহকুমার তুলাশিখর আরডি…

ByByReshmi Debnath Oct 5, 2026

জিবি হাসপাতালে রেসিডেন্ট চিকিৎসকদের কর্মবিরতি, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৫ অক্টোবর: আগরতলার জিবি হাসপাতালে পূর্বঘোষণা অনুযায়ী সোমবার সকাল থেকে কর্মবিরতিতে সামিল হয়েছেন রেসিডেন্ট চিকিৎসকরা। বিভিন্ন দাবি-দাওয়া…

ByByReshmi Debnath Oct 5, 2026
Scroll to Top