News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১১ জন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক আটক
Image

১১ জন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন : ফের অবৈধভাবে প্রবেশকৃত ১১ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে জিআরপি থানার পুলিশ। রবিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ঘটনার বিবরণে জিআরপি থানার ওসি তাপস দাস জানান, আগরতলা বাধারঘাট রেলস্টেশনে ১১ জন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে এদিন। তাদের অস্বাভাবিক চলাফেরায় পুলিশের সন্দেহ হলে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। আগরতলা থেকে তারা রেলে করে  দেশের বিভিন্ন শহরে যাওয়ার জন্য রওনা দিচ্ছিল। কলকাতা, উড়িষ্যা, বাঙ্গালোর শহর বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য তারা রেলস্টেশনে এসেছিল বলে জানা গেছে। তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে দালাল চক্রের হদিস পাওয়া যেতে পারে বলে ধারণা পুলিশের। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

Releated Posts

বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে সোনা নিয়ে যাওয়ার অভিযোগ, মামলা গ্রহণের নির্দেশ হাইকোর্টের

আগরতলা, ১৮ আগস্ট:বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে দায়ের করা রিট মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল ত্রিপুরা হাইকোর্টের…

ByByReshmi Debnath Aug 18, 2026

নাবালককে বাইক চালাতে দেওয়ায় অভিভাবকের ২৫ হাজার টাকা জরিমানা

আগরতলা, ১৮ আগস্ট:নাবালক ছেলেকে মোটরসাইকেল চালাতে দেওয়ার অভিযোগে তার অভিভাবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে ২৫ হাজার টাকা জরিমানা…

ByByReshmi Debnath Aug 18, 2026

রানীবাড়ী চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ, ম্যানেজারের পদত্যাগের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: দীর্ঘদিন ধরে কাজ করে গেলেও প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন রানীবাড়ী…

ByByReshmi Debnath Aug 18, 2026

সীমান্তে গাঁজা পাচারের অভিযোগে তিন যুবক আটক, কৈলাসহর থানার হেফাজতে

কৈলাসহর, ১৮ আগস্ট: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে গাঁজা পাচারের অভিযোগে তিন যুবককে আটক করেছে বিএসএফ। পরে তাদের কৈলাসহর…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top