News Flash

  • Home
  • প্রধান খবর
  • কোচবিহারে নির্যাতিতাকে দেখতে এসে সিবিআই তদন্তের দাবি অগ্নিমিত্রার
Image

কোচবিহারে নির্যাতিতাকে দেখতে এসে সিবিআই তদন্তের দাবি অগ্নিমিত্রার

শিলিগুড়ি, ২৯ জুন (হি. স.): কোচবিহারের মাথাভাঙা-২ ব্লকে বিজেপির সংখ্যালঘু নেত্রীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ওই নেত্রী এখন কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। শনিবার তাঁকে দেখতে এসে বিধায়িকা এবং রাজ্য সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পাল এবং রাজ্য বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী ফাল্গুনী পাত্র শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে তোপ দাগেন। দাবি তোলেন সিবিআই তদন্তের।

বিজেপি-র তরফে এক বিবৃতিতে এদিন জানানো হয়, “কোচবিহারে মহিলা বিজেপি কর্মীর উপর নৃশংস অত্যাচারের প্রতিবাদে আজ কোচবিহারে উপস্থিত হন মহিলা মোর্চার একাধিক নেত্রী। তাঁরা কোচবিহার এসপি অফিসে স্মারকলিপি জমা দেন।”

শনিবার শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে নেমেই বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা বলেন, ‘‘বাংলার মা, বাংলার মেয়ে হয়ে এটা আমাদের কাছে লজ্জার। এক জন সংখ্যালঘু এক বোনের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা বলার কোনও ভাষা নেই। আমরা আমাদের মহিলা মোর্চা-সহ বেশ কয়েক জন নির্যাতিতার সঙ্গে দেখা করতে যাচ্ছি।’’

তিনি মণিপুরের প্রসঙ্গ টেনে তৃণমূলকে খোঁচা দিয়ে বলেন, ‘‘দেশের বিভিন্ন জায়গায় মহিলাদের অত্যাচারের প্রতিবাদে উনি (মুখ্যমন্ত্রী) প্রতিনিধি দল পাঠিয়ে দেন। আজ তাঁর কাছ থেকে কোনও ‘স্টেটমেন্ট’ (বিবৃতি) নেই! আমরা পুলিশকে স্মারকলিপি দেব। কিন্তু পুলিশের কাছে আমাদের কোনও প্রত্যাশা নেই। আমরা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি।’’

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top