News Flash

  • Home
  • দিনের খবর
  • বৃষ্টির মধ্যেই দিল্লিতে ভেঙে পড়ল নির্মীয়মান বহুতল, কয়েকজন আটকে থাকার আশঙ্কা
Image

বৃষ্টির মধ্যেই দিল্লিতে ভেঙে পড়ল নির্মীয়মান বহুতল, কয়েকজন আটকে থাকার আশঙ্কা

নয়াদিল্লি, ২৮ জুন (হি.স.): প্রবল বৃষ্টির মধ্যেই দিল্লিতে ভেঙে পড়ল একটি বহুতলের একাংশ। শুক্রবার সকালে দিল্লির বসন্ত বিহারে একটি নির্মীয়মান বহুতলের একাংশ ভেঙে পড়ে, ভেঙে পড়ে দেওয়াল। এই ঘটনায় কয়েকজন শ্রমিকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। তাঁদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে এনডিআরএফ, দমকল ও পুলিশ। এখনও কাউকে খুঁজে পাওয়া যায়নি।

শুক্রবার সকালে দিল্লির বসন্ত বিহার এলাকায় তিনজন শ্রমিক একটি নির্মীয়মান ভবনের গর্তে পড়ে যান, তারপর এনডিআরএফ, দমকল এবং পুলিশ আধিকারিকদের উদ্যোগে উদ্ধার অভিযান চালানো হয়। শ্রমিকরা ঘটনাস্থলের কাছে অস্থায়ী কুঁড়েঘরে বসবাস করছিলেন এবং প্রবল বৃষ্টির কারণে ঝুপড়িগুলো গর্তে ধসে পড়ে। এনডিআরএফ-এর ১৬-টম ব্যাটেলিয়নের ইনস্পেক্টর কুণাল বলেছেন, “আমরা তথ্য পেয়েছি, একটি নির্মীয়মান বিল্ডিং ভেঙে পড়েছে এবং ওই বিল্ডিংয়ের বেসমেন্টে জল ঢুকেছে এবং লোকজন আটকে পড়ার আশঙ্কা করছে। আমাদের উদ্ধার অভিযান চলছে।”

Releated Posts

ইডি আধিকারিকদের উপর হামলা মামলা: সিবিআই তদন্তের আর্জি খারিজ করল কেরল হাইকোর্ট

কোচি, ৩ জুলাই (আইএএনএস) : কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও তাঁর মেয়ের ভাড়াবাড়িতে তল্লাশি চালানোর সময় এনফোর্সমেন্ট…

ByBySandeep Biswas Jul 3, 2026

রাম মন্দিরের দানবাক্সে চুরির ঘটনা: দোষীদের কঠোর শাস্তির দাবি আরএসএসের

নয়াদিল্লি, ৩ জুলাই (আইএএনএস) : অযোধ্যার শ্রী রামলল্লা মন্দিরের দানবাক্স থেকে অর্থ চুরির ঘটনায় দোষীর কঠোর শাস্তির দাবি…

ByBySandeep Biswas Jul 3, 2026

আদর্শ বিধানসভার লক্ষ্য হওয়া উচিত সমস্যার সমাধান খোঁজা: পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিধায়কদের উদ্দেশে ওম বিড়লা

কলকাতা, ৩ জুলাই: শুধু সমস্যা চিহ্নিত করা বা আলোচনা নয়, মানুষের সমস্যার কার্যকর সমাধান খুঁজে বের করাই একটি…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

বেঙ্গালুরু ডে-কেয়ারে শিশু নির্যাতন: অভিযুক্ত পরিচর্যাকারী ১৪ দিনের জেল হেফাজতে, পলাতকদের খোঁজে বিশেষ দল

বেঙ্গালুরু, ৩ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর বহুল আলোচিত ডে-কেয়ার শিশু নির্যাতন মামলায় অন্যতম অভিযুক্ত পরিচর্যাকারী বিজয়লক্ষ্মীকে ১৪ দিনের বিচারবিভাগীয়…

ByByTaniya Chakraborty Jul 3, 2026
Scroll to Top