News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক, জোট নিয়ে আলোচনা চলছে
Image

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক, জোট নিয়ে আলোচনা চলছে

আগরতলা, ১৮ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনসহ একাধিক নির্বাচনের প্রস্তুতিতে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার সোনার তরী স্টেট গেস্ট হাউসে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল ত্রিপুরা প্রদেশ বিজেপি। বৈঠকে দলের রাজ্য সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায় সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা-সহ দলের মন্ত্রী ও বিধায়করা।

বৈঠকে আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে বিশেষ গুরুত্ব দিয়ে দলের সাংগঠনিক কৌশল ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যাল কাউন্সিল এবং কর্পোরেশন নির্বাচন নিয়েও দলের রণকৌশল নিয়ে আলোচনা করা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেবরায় বলেন, সামনে একাধিক নির্বাচন রয়েছে। সেই নির্বাচনগুলিকে সামনে রেখে দলের কৌশল ও সাংগঠনিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ভবিষ্যতে সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তাও পর্যালোচনা করা হয়েছে।

তিনি বলেন, আমরা আজ সাংগঠনিক বৈঠক করছি। সামনে বেশ কয়েকটি নির্বাচন রয়েছে। এগুলিকে কেন্দ্র করে আমাদের কৌশল ও কর্মপদ্ধতি নির্ধারণ করা হবে। মূলত সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভিলেজ কমিটি নির্বাচনও আমাদের আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

এদিকে আসন্ন নির্বাচনে তিপ্রা মথার সঙ্গে সম্ভাব্য জোটের বিষয়ে প্রশ্ন করা হলে অভিষেক দেবরায় জানান, এ নিয়ে আলোচনা এখনও চলছে। তিনি বলেন, বিজেপি একটি সর্বভারতীয় দল এবং দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিল্লি থেকে নির্ধারিত হয়। তিপ্রা মথা বর্তমানে তাদের জোটসঙ্গী বলেও উল্লেখ করেন তিনি।

অভিষেক দেবরায় বলেন, তারা আমাদের জোটের অংশীদার। আলোচনা চলছে। জোটের বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। আলোচনা শেষ হলে বিষয়টি সকলেই জানতে পারবেন।

উল্লেখ্য, আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক দলগুলির মধ্যে তৎপরতা শুরু হয়েছে। এরই মধ্যে বিজেপির সাংগঠনিক বৈঠকে একাধিক নির্বাচনের প্রস্তুতি এবং তিপ্রা মথার সঙ্গে জোটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা বিশেষ তাৎপর্য বহন করছে। সংগঠনকে তৃণমূল স্তরে আরও মজবুত করে নির্বাচনী লড়াইয়ে নামার লক্ষ্যেই এদিনের বৈঠক বলে দলীয় সূত্রে জানা গেছে।

Releated Posts

বিদ্যুৎ বিল ও পরিষেবায় গাফিলতি, টিএসইসিএল-এর দুই ইঞ্জিনিয়ার সাসপেন্ড

আগরতলা, ১৮ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত অনিয়ম এবং পরিষেবা প্রদানে গাফিলতির অভিযোগে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর দুই…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

আগরতলা শহরে বাইরের ই-অটোর বিরুদ্ধে ট্রাফিকের অভিযান, নির্দিষ্ট রুটে চলাচলের নির্দেশ

আগরতলা, ১৮ আগস্ট: আগরতলা শহরে বাইরের এলাকার ই-অটো প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণে মঙ্গলবার অভিযান চালাল ট্রাফিক দপ্তর। এদিন…

ByByReshmi Debnath Aug 18, 2026

সাত দফা দাবিতে আত্মসমর্পণকারী বৈরীদের পথ অবরোধ, হস্তক্ষেপে উঠল অবরোধ

তেলিয়ামুড়া, ১৮ আগস্ট: সাত দফা দাবি-দাওয়া নিয়ে আত্মসমর্পণকারী এলএলএফটি বৈরীরা পথ অবরোধকে কেন্দ্র করে তেলিয়ামুড়ার হাতাই কতর সাধুপাড়া…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

পুর নিগম এলাকায় ৪ লক্ষ  বিদ্যুৎ গ্রাহকের বাড়ির ছাদে সোলার সিস্টেম বসানোর পরিকল্পনা, বিদ্যুৎমন্ত্রীর উপস্থিতিতে বৈঠক সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট: রাজ্যের দরিদ্র অংশের বিদ্যুৎ গ্রাহকদের বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নিয়ে আলোচনা…

ByByReshmi Debnath Aug 17, 2026

Leave a Reply

Scroll to Top