News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রতিবন্ধী নাবালিকা নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য
Image

প্রতিবন্ধী নাবালিকা নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৮ জুন: এক শারীরিক প্রতিবন্ধী নাবালিকা নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনা কৈলাসহরের গৌরনগরে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের  সৃষ্টি হয়েছে।

কৈলাসহর গৌরনগর এলাকা থেকে একটি নাবালিকা নিখোঁজের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । এব্যাপারে কৈলাসহর মহিলা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। ঘটনার বিবরণে জানা যায় যে ,ওই এলাকার বাসিন্দা আত্তর আলীর ১২ বছরের নাবালিকা বিউটি বেগম শুক্রবার সকাল বেলা তার নিজ ঘর থেকে বের হয়ে চলে যায়।  কিন্তু এখন পর্যন্ত বিউটি বেগম আর বাড়িতে ফিরে আসেনি।

অনেক খোঁজাখুঁজি করার পর তার পরিবারের লোকেরা বিউটি বেগমের কোন হদিস না পেয়ে কৈলাসহর মহিলা থানায় একটি নিখোঁজ ডায়েরি করে। তবে কি কারনে বিউটি বেগম হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল সেই বিষয়ে কিছু জানা যায়নি। পাশাপাশি বিউটি বেগমের পিতা আত্তর আলী সংবাদমাধ্যমকে জানায় উনার নাবালিকা মেয়ে ভালো করে কথা বলতে পারেনা। শারীরিক প্রতিবন্ধী। তাই প্রশাসন যাতে উনার নাবালিকা মেয়েকে খুঁজে বের করে দেয় এটাই তিনি দাবি করেন।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top