News Flash

  • Home
  • দিনের খবর
  • কোথাও কোনও হকার উচ্ছেদই হয়নি : ফিরহাদ হাকিম
Image

কোথাও কোনও হকার উচ্ছেদই হয়নি : ফিরহাদ হাকিম

কলকাতা, ২৮ জুন (হি. স.) : কোথাও কোনও হকার উচ্ছেদই হয়নি । শুক্রবার হকার ইস্যুতে হাই কমিটির বৈঠক শেষে এমনটাই জানালেন মেয়র ফিরহাদ হাকিম। পাশাপাশি তিনি বলেন, জোর কদমে গড়িয়াহাট, নিউ মার্কেট, হাতিবাগানে কাজ চলছে। এক মাস পর সার্ভে রিপোর্ট জমা করবেন তাঁরা। একই সঙ্গে কলকাতার মেয়র জানান, শহরে তৈরি হচ্ছে হকিং জ়োন, নো হকিং জ়োন ও আংশিক হকিং জ়োন। নতুন অ্যাপ তৈরি করা হবে হকারদের পরিচয়ের জন্য। যার লিঙ্ক থাকবে আধার কার্ডের সঙ্গে।

এদিন ফিরহাদ হাকিম বলেন, “আমি একটা জিনিস বলব আমরা কোথাও হকার উচ্ছেদ করিনি। পুলিশও কোথাও হকার উচ্ছেদ করেনি। আমরা হকারকে রেগুলারাইজ করেছি। একজন হকার ২০ ফুট জায়গা নিয়ে বসে আছেন। সেটা কমিয়ে নিয়ম মেনে ৫ ফুট বা ৬ ফুটে নিয়ে এসেছি। গ্র্যান্ডের সামনে সমস্ত হকার আছেন। অথচ দেখুন রাস্তাটা কত পরিষ্কার হয়ে আছে। এই যে আমাদের নিউ মার্কেটের সামনে হকার। সকলেই আছেন। রাস্তাটা পরিষ্কার হয়ে গিয়েছে। আমি যত ইচ্ছে জায়গা নিয়ে হকারি করব সেটা হয় না। যেটা ভাঙা হয়েছে সেটা হকার নয়, সেটা বেআইনি স্ট্রাকচার। যা সরকারি জায়গায় করা হয়েছে।”

ফিরহাদের ব্যাখ্যা, “হকার মানে দোকান দেবেন, রাতে জিনিসপত্র নির্দিষ্ট জায়গায় প্যাকিং করে নিয়ে চলে যাবেন। অথচ ফুটপাতে শাটার লাগিয়ে দেওয়া হবে? ইট, বালি, সিমেন্ট দিয়ে দোকান করে ফেলা হবে? ফুটপাত আমার অধিকার নয়। ফুটপাত সরকারি জায়গা। সেটা আমার সম্পত্তি নয় যে আমি সেটা নিজের ছেলেকে দিয়ে যাব। এটাকে ভাড়া দেওয়াও আমার অধিকার নয়। চারটে ডালা, পাঁচটা ডালা লাগিয়ে রেখেছি।”

একইসঙ্গে তিনি বলেন, “আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বৈঠক করেছি। বৈঠকে সবাই ছিলেন। পুরদফতরের সচিবও ছিলেন। আমরা সার্ভে শুরু করে দিয়েছি গড়িয়াহাট থেকে। হাতিবাগান, নিউ মার্কেট-সহ বিভিন্ন জয়গায় সার্ভে হবে। খুঁটিয়ে দেখা হবে হকাররা আছেন কি না। একটা অ্যাপ তৈরি হচ্ছে।” মেয়র জানান, গড়িয়াহাট ও বেহালায় হকারদের মাল রাখার জায়গার খোঁজ করা হচ্ছে। হাতিবাগানে তেমন জায়গা এখনও পাওয়া যায়নি বলে জানান তিনি।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top