News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লি বিমানবন্দরের ছাদ ভাঙার ঘটনা মন্ত্রকের ‘ব্যর্থতা’: সৌগত রায়
Image

দিল্লি বিমানবন্দরের ছাদ ভাঙার ঘটনা মন্ত্রকের ‘ব্যর্থতা’: সৌগত রায়

নয়াদিল্লি, ২৮ জুন (হি. স.) : বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী দিল্লিতে ঘটে গেল অঘটন! দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এ ভেঙে পড়ল ছাদ। এই ঘটনায় মৃত্যু হয়েছে একজনের, এছাড়াও আহত হয়েছেন ৫ জন। দমকল জানিয়েছে, শুক্রবার সকাল ৫.৩০ মিনিট নাগাদ খবর পাওয়া যায়, দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এ ছাদ ভেঙে পড়েছে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ৩টি ইঞ্জিন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আর এই ঘটনায় কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস নেতা তথা সাংসদ সৌগত রায়।

বিমানবন্দরের টার্মিনালের ছাদের একাংশ ভেঙে পড়ার ঘটনাকে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের ‘ব্যর্থতা’ বলেই চিহ্নিত করলেন সাংসদ সৌগত রায়। এদিন লোকসভার অধিবেশন শুরুর আগে তৃণমূল সাংসদ সৌগত রায় এই ঘটনায় দুঃখপ্রকাশ করে বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা। এটি অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের ব্যর্থতা। এই ঘটনা নিয়ে অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর বিবৃতি জারি করা উচিৎ এবং তিনি কী প্রতিকারমূলক পদক্ষেপ নিয়েছেন বা নিতে চলেছেন তা আমাদের জানা দরকার।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top