ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দুর্দান্ত জয় পেয়েছে তেলিয়ামুড়া। পামীর, দুর্লভ শুভম – তিন বোলারের সম্মিলিত দাপটে সহজেই তেলিয়ামুড়া পর্যুদস্ত করেছে বিলোনিয়াকে। সেমিফাইনাল ম্যাচে ১০ উইকেটের বিশাল জয় তেলিয়ামুড়া কে ফাইনালে খেলার ছাড়পত্র এনে দিয়েছে। মেলাঘরের শহীদ কাজল স্মৃতি ময়দানে সিনিয়র স্টেট মীট প্লেট গ্রুপের সেমিফাইনাল ম্যাচ। উদ্যোক্তা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। শুরুতে বৃষ্টি ও প্রতিকূল পরিস্থিতির কারণে খেলা শুরু হতে প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে বলে ওভার সংখ্যা কমিয়ে ৪২ করা হয়েছিল। টস জিতে তেলিয়ামুড়া প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। বিলোনিয়া প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেলেও কার্যত কাজে লাগাতে পারেনি। ২৩.২ ওভার খেলে বিলোনিয়া মাত্র ৫৮ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। তেলিয়ামুড়ার পামীর দেবনাথ একাই ১৫ রানের বিনিময়ে চারটি উইকেট তুলে নিয়ে বিলোনিয়াকে অল্পেতে থামানোর পাশাপাশি প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও জিতে নেয়। এছাড়া, দুর্লভ রায় ৬ রানে তিনটি এবং শুভম ঘোষ ১০ রানে দুটি উইকেট পেয়েছে। পাল্টা ব্যাট করতে নেমে মিন্টু দেবনাথ ও দুর্লভ রায়ের ওপেনিং জুটি নিরবিচ্ছিন্ন ব্যাট চালিয়ে দলকে জয় এনে দেয়। মিন্টু ৩৮ রানে এবং দুর্লভ ২১ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে নেয়।

সিনিয়র রাজ্য ক্রিকেট প্লেট বিভাগে বিলোনিয়াকে হারিয়ে তেলিয়ামুড়া ফাইনালে
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















