News Flash

  • Home
  • দেশ
  • ওম বিড়লাকে অভিনন্দন মোদীর, লোকসভার ফলপ্রসু অধিবেশন নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী
Image

ওম বিড়লাকে অভিনন্দন মোদীর, লোকসভার ফলপ্রসু অধিবেশন নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ জুন (হি.স.): ধ্বনি ভোটে অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন বিজেপি সাংসদ ওম বিড়লা। বুধবার লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হওয়ার পর ওম বিড়লাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “আমি সদনের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাতে চাই। অমৃতকালের সময় এই পদে দ্বিতীয়বার বসতে পারাটা আপনার জন্য বিশাল দায়িত্ব। আপনার অভিজ্ঞতার সঙ্গে আমরা আশা করি আপনি আগামী ৫ বছরের জন্য আমাদের গাইড করবেন। দ্বিতীয়বারের মতো স্পিকার হওয়া এমনিতেই একটি রেকর্ড।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, “স্বাধীনতার ৭০ বছরেও, যে কাজগুলি হয়নি, তা আপনার সভাপতিত্বে এই সদনের মাধ্যমে সম্ভব হয়েছে। গণতন্ত্রের দীর্ঘ যাত্রায় বেশ কিছু মাইলফলক আসে। কয়েকটি ঘটনা এমন হয় যখন আমরা মাইলফলক স্থাপনের সুযোগ পাই। আমি খুব আত্মবিশ্বাসী যে ১৭-তম লোকসভার প্রাপ্তিতে দেশ গর্বিত হবে।”

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top