News Flash

  • Home
  • দেশ
  • আর মেয়াদ বৃদ্ধি নয় কেন্দ্রীয় বাহিনীর, নির্দেশ আদালতের
Image

আর মেয়াদ বৃদ্ধি নয় কেন্দ্রীয় বাহিনীর, নির্দেশ আদালতের

কলকাতা, ২৬ জুন (হি.স.) : রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে কেন্দ্রীয় বাহিনী রাখার মেয়াদ আর বাড়ালো না কলকাতা হাইকোর্ট । শান্তি বজায় রাখতে রাজ্যকে সদর্থক পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। আদালত এও জানিয়েছে, রাজ্য যদি শান্তি বজায় রাখতে ব্যর্থ হয় তবে কেন্দ্রীয় বাহিনীর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে কেন্দ্রীয় সরকার। ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য সরকার কী কী পদক্ষেপ করেছে, তাও জানতে চেয়েছে আদালত। দু’সপ্তাহের মধ্যে সে বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে।

এর আগে রাজ্যে ১৯ জুন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখতে বলেছিল জাতীয় নির্বাচন কমিশন। পরে উচ্চ আদালত সেই মেয়াদ বৃদ্ধি করে ২১ জুন পর্যন্ত। এরপর আরও একবার বাহিনী রাজ্যে রাখার মেয়াদ বৃদ্ধি করা হয়। হাইকোর্ট জানায়, ২৬ জুন পর্যন্ত বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। সেই মেয়াদ শেষ হচ্ছে বুধবার। ওই মামলায় আদালত আর নতুন করে কেন্দ্রীয় বাহিনী রাখার মেয়াদ বৃদ্ধি করছে না। বুধবার বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, শান্তি বজায় রাখতে রাজ্যকে সদর্থক পদক্ষেপ করতে হবে। তারা ব্যর্থ হলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে কেন্দ্র।

Releated Posts

পিএমএলএ আদালতের নির্দেশে পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রীকে ২১ মে পর্যন্ত ইডি হেফাজত

কলকাতা, ১২ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন অগ্নি নির্বাপন দফতরের মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সুজিত বোসকে মঙ্গলবার…

ByByTaniya Chakraborty May 12, 2026

শ্রীলঙ্কার হেফাজতে আটক তামিলনাড়ুর মৎস্যজীবীদের মুক্তির দাবিতে বিজয়ের চিঠি জয়শঙ্করকে

চেন্নাই, ১২ মে (আইএএনএস): শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে আটক তামিলনাড়ুর ছয় মৎস্যজীবীর মুক্তি এবং বাজেয়াপ্ত মাছধরা নৌকা ফিরিয়ে আনার…

ByByTaniya Chakraborty May 12, 2026

ভারতের ক্ষুদ্র উদ্যোগগুলিকে শক্তিশালী বাণিজ্য দক্ষতা গড়ে তুলতে হবে: সিইএ নাগেশ্বরন

নয়াদিল্লি, ১২ মে (আইএএনএস) : ভারতের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেকটাই নির্ভর করবে ক্ষুদ্র উদ্যোগগুলিকে কতটা অন্তর্ভুক্তিমূলকভাবে প্রযুক্তি গ্রহণ,…

ByByTaniya Chakraborty May 12, 2026

অসমে বিজেপির হ্যাটট্রিক ঐতিহাসিক মুহূর্ত : একনাথ শিন্ডে

গুয়াহাটি, ১২ মে (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের টানা তৃতীয়বারের জয়কে “ঐতিহাসিক হ্যাটট্রিক” বলে উল্লেখ…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top