News Flash

Image

ডিমা হাসাও জেলায় সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু

হাফলং (অসম) ২৬ জুন (হি. স.) : ডিমা হাসাও জেলার মাহুরে ডাম্পারের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে মাহুর বাজারে টিআর-০১এটি ১৫০১ নম্বরের একটি ডাম্পারের ধাক্কায় মাহুর থানার অন্তর্গত কুইজেন পামে (৪৮) নামের এক ব্যক্তি নিহত হন। জানা গেছে কুইজেন পামে নামের ব্যক্তি মাহুর বাজারে হেঁটে যাওয়ার সময় পিছন দিক থেকে আসা একটি ডাম্পার তাকে ধাক্কা মারলে ওই ব্যক্তি রাস্তার পাশে ছিটকে পড়েন এবং তার একটি পা ভেঙ্গে গুরুতর ভাবে জখম হন। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে মাহুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হলে গুরতর ভাবে জখম কুইজেন পামের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য হাফলং সরকারি হাসপাতালে পাঠানো হয়। তবে জখম কুইজেন পামেকে হাফলং সরকারি হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করে।

এদিকে দূর্ঘটনার পরই মাহুর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডাম্পার চালকে গ্রেফতার করে মাহুর থানায় নিয়ে যায়। কিন্তু এই দূর্ঘটনার পর মাহুর এলাকার উত্তেজিত স্থানীয় মানুষ জরো হয়ে মাহুর থানা ঘেরাও ডাম্পারের চালককে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানাতে থাকে। অবশেষে পুলিশ উত্তেজিত জনতাকে বুঝিয়ে শুনিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

Releated Posts

লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ উদ্ধার, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা: মণিপুরের ডিজিপি

ইম্ফল, ১৪ জুন (আইএএনএস): মণিপুরে জাতিগত সংঘর্ষের সময় লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে…

ByByNews Desk Jun 14, 2026

অসমের চার ঐতিহ্যবাহী পণ্য পেল জিআই স্বীকৃতি, গ্রামীণ জীবিকা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নতুন দিগন্ত

গুয়াহাটি, ১৪ জুন (আইএএনএস): অসমের চারটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও হস্তশিল্পজাত পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি লাভ করেছে। ভারতের…

ByByNews Desk Jun 14, 2026

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top