News Flash

  • Home
  • দিনের খবর
  • হাইকোর্টে মিলল না স্বস্তি, আপাতত জেলেই কেজরিওয়াল
Image

হাইকোর্টে মিলল না স্বস্তি, আপাতত জেলেই কেজরিওয়াল

নয়াদিল্লি, ২৫ জুন (হি. স.): আম আদমি পার্টির সুপ্রিমোকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের দেওয়া জামিন হাইকোর্ট বহাল রাখবে কিনা, মঙ্গলবার সকাল থেকে নজর ছিল সেদিকেই। তবে শুনানির পর দেখা গেল, জামিন পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আপাতত তাঁকে থাকতে হবে জেলেই।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার নিম্ন আদালতের বিচারক অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেন। তবে তিহার থেকে কেজরিওয়াল ঘরে ফেরার আগেই কেজরিওয়ালের মুক্তি আটকাতে শুক্রবার সকালে দিল্লি হাইকোর্টে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। শুক্রবারই তাঁর জামিনে সাময়িক স্থগিতাদেশ দেয় দিল্লি হাইকোর্ট। মঙ্গলবার দিল্লি হাইকোর্ট জানিয়ে দিল, আপাতত জেলেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে।

জামিন মেলার পরেও কেন জেল থেকে মুক্তি নয়, এই দাবি জানিয়ে ২৩ জুন দিল্লি হাইকোর্টের রায়ের বিরোধিতায় দেশের সর্বোচ্চ আদালতে গিয়েছিলেন কেজরিওয়াল। সোমবার শীর্ষ আদালত কেজরিওয়ালকে নিম্ন আদালতের জামিন দেওয়ার পরেও হাইকোর্টের তাতে স্থগিতাদেশ দেওয়াকে অস্বাভাবিক বলে উল্লেখ করেছিল। তবে হাইকোর্টের রায়ের আগে সুপ্রিম কোর্ট এই মামলায় হস্তক্ষেপ করেনি। মঙ্গলবার হাইকোর্টের রায় বেরনোর পর বুধবার সুপ্রিম কোর্টে ফের হবে সেই মামলার শুনানি।

Releated Posts

দুর্গাপুজোর আগে বনকর্মীদের বেতন বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ আগস্ট (আইএএনএস): দুর্গাপুজোর আগে রাজ্যের বন দপ্তরের কর্মী ও আধিকারিকদের জন্য বিশেষ উপহারের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 18, 2026

এইমস দিল্লিতে অ্যাঞ্জিওপ্লাস্টি হল স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডার, বর্তমানে স্থিতিশীল

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জে. পি. নাড্ডার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল…

ByByNews Desk Aug 18, 2026

জম্মু-কাশ্মীরে পৃথক দুই পথ দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ১৭

জম্মু, ১৮ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীরে মঙ্গলবার পৃথক দুটি পথ দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। দুই দুর্ঘটনায় মোট ১৭…

ByByNews Desk Aug 18, 2026

ভারত-নেপাল সীমান্তে পৃথক ঘটনায় দুই বিদেশি নাগরিক আটক বিহার ও উত্তরপ্রদেশে

বিহার/লখনউ, ১৮ আগস্ট (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তে পৃথক দুটি ঘটনায় দুই বিদেশি নাগরিককে আটক করেছে নিরাপত্তা সংস্থাগুলি। মঙ্গলবার আধিকারিকরা…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top