News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রকল্প বাস্তবায়ন ইউনিট (পিএমইউ) এর উদ্বোধন করলেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়
Image

প্রকল্প বাস্তবায়ন ইউনিট (পিএমইউ) এর উদ্বোধন করলেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন:
পরিকল্পনা বিভাগের প্রকল্প বাস্তবায়ন ইউনিট (পিএমইউ) এর উদ্বোধন করলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এদিন সচিবালয়ের কনফারেন্স হলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন তিনি। এই ইউনিট ১৪ টি সেক্টরে (বিভাগ) পরামর্শ প্রদান করবে যা অনেক কেন্দ্রীয় প্রকল্পের অধীনে দ্রুত প্রকল্প অনুমোদনে রাজ্যকে সাহায্য করবে। 

এটি একটি উদ্ভাবন কেন্দ্র হিসাবেও কাজ করবে যা ভবিষ্যতের প্রকল্পগুলিতে বিভাগগুলিকে পরামর্শ দেবে। এর জন্য ১৪ টি সেক্টর থেকে ১৪ জন সেক্টর এক্সপার্ট নিয়োগ করা হয়েছে। এটি তিন বছরের জন্য চূড়ান্ত করা হয়েছে। এতে খরচ হয়েছে ১৫, ৯৬,৫৪,০০০ টাকা। তিন বছরের জন্য হলেও পরবর্তীতে এর সময়সীমা বৃদ্ধি হতে পারে বলেও জানিয়েছেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়।

Releated Posts

১১ দফা দাবিতে আগরতলায় সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের ধর্না

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজ আগরতলার সার্কিট হাউস সংলগ্ন মহাত্মা গান্ধী…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

রাতের অন্ধকারে দশমীঘাটে গাড়িচালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে আগরতলার দশমীঘাটে এক গাড়িচালককে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে একটি ক্লাবের…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

মুদ্রা ঋণে নির্মাণসামগ্রীর ব্যবসা, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রশংসায় নির্মলা সীতারামন

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে ত্রিপুরার এক মহিলার নির্মাণসামগ্রীর ব্যবসা সম্প্রসারণে সহায়তার জন্য জাতীয় স্তরের এক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top