News Flash

  • Home
  • দিনের খবর
  • জরুরি অবস্থার ৫০ বছরে ফের কংগ্রেসকে নিশানা মোদীর
Image

জরুরি অবস্থার ৫০ বছরে ফের কংগ্রেসকে নিশানা মোদীর

নয়াদিল্লি, ২৫ জুন (হি. স.): সোমবার নিজের ভাষণে জরুরি অবস্থার ‘কালো দিনে’র কথা স্মরণ করিয়ে কংগ্রেসকে চাপে রাখার কৌশল নিয়েছিলেন নরেন্দ্র মোদী। জরুরি অবস্থা জারির ৫০ বছর পূর্তিতে মঙ্গলবার ফের কংগ্রেসকে নিশানা করলেন মোদী।

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মোদী লেখেন, যারা জরুরি অবস্থা জারি করে, তাঁদের সংবিধানের প্রতি ভালোবাসা প্রকাশের কোনও অধিকার নেই। এঁরা হচ্ছেন তাঁরাই, যাঁরা ৩৫৬ ধারা জারি করেছিলেন। সংবাদপত্রের স্বাধীনতা হরণের জন্য বিল পেশ করেছিলেন। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করেছিলেন এবং সংবিধানের প্রতিটি দিক লঙ্ঘন করেছিলেন। মোদীর কটাক্ষ, শুধু ক্ষমতায় আঁকড়ে থাকার জন্য তৎকালীন কংগ্রেস সরকার প্রতিটি গণতান্ত্রিক নীতিকে উপেক্ষা করেছিল। ওই সময় তারা দেশকে জেলখানায় পরিণত করে বলেও অভিযোগ করেন মোদী। কংগ্রেসের সঙ্গে একমত না হওয়া যে কোনও ব্যক্তিকে নির্যাতন ও হয়রানি করা হত বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ২৫ জুন দেশে ‘জরুরি অবস্থা’ জারি হয়েছিল। সোমবার এই নিয়ে মোদী বলেছিলেন, সংসদকে যাঁরা সম্মান করেন, তাঁরা এই দিনটি ভুলতে পারবেন না। ২৫ জুন সংবিধানের যে কালো দাগ লেগেছিল, মঙ্গলবার তার ৫০ বছর পূর্তি। প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, আমরা গৌরবের সঙ্গে সংবিধানকে রক্ষা করতে পেরেছি। দেশবাসী সংকল্প নেবে যে ভবিষ্যতে কেউ আর এই কালো দিন আনার সাহস দেখাতে পারবে না। আমরা জনগণের স্বপ্ন পূরণে সংকল্পবদ্ধ।

Releated Posts

গ্যারান্টি প্রকল্পে সাফল্য কর্নাটকে, কেরলে ক্ষমতায় আসার আশা, তামিলনাড়ুতে ‘চমকপ্রদ’ ফল: ডি.কে. শিবকুমার

বেঙ্গালুরু, ৪ মে: কর্নাটকে কংগ্রেস সরকারের গ্যারান্টি প্রকল্পগুলি ইতিবাচক ফল দিয়েছে বলে দাবি করলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও প্রদেশ…

ByByNews Desk May 4, 2026

‘শেষ হাসি তৃণমূলই হাসবে’: দলীয় কর্মীদের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ৪ মে (আইএএনএস): ভোটগণনা চলাকালীনই দলীয় কর্মী ও প্রার্থীদের উদ্দেশে ভিডিও বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।…

ByByNews Desk May 4, 2026

এনডিএ-র জয়ে ‘বিকশিত ভারত’ ভাবনার সমর্থন দেখলেন কুমারস্বামী

বেঙ্গালুরু/নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): বিভিন্ন রাজ্যের নির্বাচনের ফল সামনে আসতেই এনডিএ-র সাফল্যকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ‘বিকশিত ভারত’ ভাবনার…

ByByNews Desk May 4, 2026

কর্নাটক উপনির্বাচন: বাগলকোটে ১৭,২০৫ ভোটে এগিয়ে কংগ্রেস, জয়ের পথে উমেশ মেটি

বেঙ্গালুরু, ৪ মে (আইএএনএস): কর্নাটকের বাগলকোট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী উমেশ মেটি ২১ দফা গণনা শেষে ১৭,২০৫…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top