News Flash

  • Home
  • দিনের খবর
  • বাড়িতে আগুন, ভোররাতে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত ৪
Image

বাড়িতে আগুন, ভোররাতে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত ৪

নয়াদিল্লি, ২৫ জুন (হি. স.): মঙ্গলবার ভোররাতে বাড়িতে আগুন লেগে প্রাণ গেল পরিবারের চার সদস্যের। ঘুমের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে শেষ হয়ে গেল চারটি প্রাণ। দুর্ঘটনাটি ঘটেছে দিল্লির প্রেম নগর এলাকায়।

জানা গেছে, মঙ্গলবার ভোররাতে দিল্লির প্রেম নগর এলাকায় একটি বাড়িতে আগুন লাগার ঘটনাটি ঘটে। সময় তখন সাড়ে ৩টে। গভীর ঘুমে আচ্ছন্ন সবাই। কোনওভাবে আগুন লেগে যায় ওই বাড়িতে। অগ্নিকাণ্ডের খবর মিলতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রনে এনে বাড়ির ভিতর থেকে চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা জানিয়ে দেন, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে চারজনেরই মৃত্যু হয়েছে। যদিও ওই বাড়িতে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

Releated Posts

দুর্গাপুজোর আগে বনকর্মীদের বেতন বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ আগস্ট (আইএএনএস): দুর্গাপুজোর আগে রাজ্যের বন দপ্তরের কর্মী ও আধিকারিকদের জন্য বিশেষ উপহারের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 18, 2026

এইমস দিল্লিতে অ্যাঞ্জিওপ্লাস্টি হল স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডার, বর্তমানে স্থিতিশীল

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জে. পি. নাড্ডার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল…

ByByNews Desk Aug 18, 2026

জম্মু-কাশ্মীরে পৃথক দুই পথ দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ১৭

জম্মু, ১৮ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীরে মঙ্গলবার পৃথক দুটি পথ দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। দুই দুর্ঘটনায় মোট ১৭…

ByByNews Desk Aug 18, 2026

ভারত-নেপাল সীমান্তে পৃথক ঘটনায় দুই বিদেশি নাগরিক আটক বিহার ও উত্তরপ্রদেশে

বিহার/লখনউ, ১৮ আগস্ট (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তে পৃথক দুটি ঘটনায় দুই বিদেশি নাগরিককে আটক করেছে নিরাপত্তা সংস্থাগুলি। মঙ্গলবার আধিকারিকরা…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top