News Flash

  • Home
  • খেলা
  • বিশ্ব টেবিল টেনিস: প্রথম ভারতীয় হিসেবে সৃজা আকুলা জিতলেন ডাবলসের খেতাব
Image

বিশ্ব টেবিল টেনিস: প্রথম ভারতীয় হিসেবে সৃজা আকুলা জিতলেন ডাবলসের খেতাব

লাগোস, ২৪ জুন (হি. স.): বর্তমান সময়ে ভারতীয় টেবিল টেনিস ও বিশ্ব টেবিল টেনিসে অন্যতম জনপ্রিয় একজন প্যাডলার সৃজা আকুলা। প্যারিস অলিম্পিক যাওয়ার আগে তিনি এক নজির তৈরি করেছেন। নাইজেরিয়ার লাগোসে রবিবার তিনি প্রথম ভারতীয় প্যাডলার হিসেবে ডব্লুটিটি আয়োজিত কন্টেন্ডারে সিঙ্গেলসের খেতাব জয়ের নজির গড়েছেন। সৃজার এই পারফরম্যান্স প্যারিস গেমসের আগে ভারতীয় প্যাডলারদের উৎসাহ জোগাবে।

লাগোসে ফাইনালে চিনের প্রতিভাবান প্যাডলার ডিঙ্গ ইজিকে ৪-১ গেমে হারিয়ে দিয়েছেন তিনি। তবে শুধু সিঙ্গেলস নয় ডাবলসের ফাইনালেও অর্চনা কামাথের সঙ্গে জুটি বেঁধে ডাবলসের খেতাবও জিতে এক ইতিহাস রচনা করেছেন তিনি।

তারা ফাইনালে হারিয়ে দিয়েছেন স্বদেশীয় দিয়া চিতালে এবং অশ্বিনী ঘোরপাদে জুটিকে। খেলার ফল সৃজাদের পক্ষে ৩-০ (১১-৯,১১-৬,১২-১০)।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top