News Flash

  • Home
  • দিনের খবর
  • মহিলাকে কুপ্রস্তাব তৃণমূল নেতার! থানা ঘেরাও করে বিক্ষোভ অগ্নিমিত্রার
Image

মহিলাকে কুপ্রস্তাব তৃণমূল নেতার! থানা ঘেরাও করে বিক্ষোভ অগ্নিমিত্রার

দুর্গাপুর, ২৩ জুন (হি.স.): স্বামীর হারানো চাকরি ফিরে পেতে স্থানীয় তৃণমূল নেতার দ্বারস্থ হয়েছিলেন এক মহিলা। অভিযোগ, ওই তৃণমূল নেতা মহিলাকে কুপ্রস্তাব দেয়। যার ফলে আত্মহত্যার চেষ্টা করেন ওই মহিলা। সেই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়াল দুর্গাপুরের নিউ টাউনশিপে। গোটা ঘটনার প্রতিবাদে রবিবার দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল।

ওই মহিলা এখন দুর্গাপুরের ড্রিমল্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন, রবিবার হাসপাতালে গিয়ে ওই মহিলার সঙ্গে দেখা করেন অগ্নিমিত্রা পল। নিজের এক্স হ্যান্ডেলে অগ্নিমিত্রা জানান, নারীর সম্মান এই রাজ্যে তলানিতে পৌঁছে গিয়েছে। আমি এই বোনের পাশে আছি এবং ওনাকে সুবিচার পাইয়ে দিতে আমি যতদূর যেতে হয় যাবো।

Releated Posts

একাধিক রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা, লাল ও কমলা সতর্কতা জারি আইএমডি-র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক রাজ্যে আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত, দমকা হাওয়া এবং…

ByByNews Desk Aug 4, 2026

‘চাঁদা চুরি, গদি চুরি’ স্লোগানে উত্তাল সংসদ, বিরোধীদের বিক্ষোভে বারবার মুলতবি অধিবেশন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩ অগাস্ট : বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে ফের উত্তপ্ত হয়ে উঠল সংসদ। ‘চাঁদা চুরি,…

ByBySandeep Biswas Aug 3, 2026

গুজরাটের মঞ্জলপুর উপনির্বাচনে বিজেপির জয়, প্রয়াত যোগেশ প্যাটেলকে বিজয় উৎসর্গ করলেন সতীশ প্যাটেল

ভাদোদরা, ৩ আগস্ট (আইএএনএস) : গুজরাটের মঞ্জলপুর বিধানসভা উপনির্বাচনে জয়ী হওয়ার পর নবনির্বাচিত বিজেপি বিধায়ক সতীশ প্যাটেল তাঁর…

ByBySandeep Biswas Aug 3, 2026

জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক, ওবিসিদের জন্য পৃথক কলামের দাবি কংগ্রেসের

ভাণ্ডারা (মহারাষ্ট্র), ৩ আগস্ট (আইএএনএস): জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য জনগণনায় পৃথক কলাম রাখতে…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top