News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পিজি নীট পরীক্ষা স্থগিত, উদ্বেগ প্রকাশ আমরা বাঙালি দলের
Image

পিজি নীট পরীক্ষা স্থগিত, উদ্বেগ প্রকাশ আমরা বাঙালি দলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন: কেন্দ্রীয়  স্বাস্থ্য মন্ত্রালয়ের তরফ থেকে পিজি নীট পরীক্ষা স্থগিত  করা  নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আমরা বাঙালি দল। এ বিষয়ে আমরা বাঙালী রাজ্য কার্যালয়ের প্রচার সচিব দুলাল ঘোষ বলেন,  পরীক্ষার আগের দিন রাত্রে মাত্র ১০-১২ ঘন্টা আগে কেন্দ্রীয়  স্বাস্থ্য মন্ত্রালয়ের তরফ থেকে পিজি নীট পরীক্ষা স্থগিত  করা হয়, এর ফলে দুর্ভোগ পোহাতে হয়েছে ছাত্র-ছাত্রীসহ অভিভাবকদের। পরীক্ষা যেহেতু সকাল নয়টা থেকে শুরু এবং সাড়ে সাত টা থেকে স্ক্রুটিনি শুরু তাই দূরবর্তী স্থানের অভিভাবক অভিভাবিকাগণ পরীক্ষার আগের দিন রাত্রেই ছাত্র ছাত্রীদের নিয়ে হাজার হাজার টাকা খরচ করে বিভিন্ন হোটেল ও গেষ্ট হাউজে উঠেন।

আর বাকিরা যখন সকালে পরীক্ষা হলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন ভারতের সর্বত্র এই একই চিত্র ছিল ঠিক সেই মুহুর্তে একটি সর্বভারতীয় পরীক্ষা স্থগিত করা খুবই দুঃখের বিষয়। এছাড়া যখন ইউজি নীট নিয়ে একের পর এক কেলেঙ্কারি প্রকাশ পাচ্ছে ও সমগ্ৰ ভারত জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ছাত্র ছাত্রীদের তরফ থেকে ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আমরা বাঙালি দল। 

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top