News Flash

  • Home
  • খেলা
  • অনীক, আকাশ, দেবাংকরের পারফরম্যান্সে সাব্রুমকে হারিয়ে জিরানিয়া সেমিফাইনালের
Image

অনীক, আকাশ, দেবাংকরের পারফরম্যান্সে সাব্রুমকে হারিয়ে জিরানিয়া সেমিফাইনালের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দুর্দান্ত জয় জিরানিয়ার। তাও ৮ উইকেটের ব্যবধানে সাব্রুমকে হারিয়ে টানা তিন ম্যাচে জয় অর্থাৎ জয়ের হ্যাটট্রিকের সুবাদে জিরানিয়াও তেলিয়ামুড়ার মতো এ গ্রুপ থেকে এক ম্যাচ বাকি থাকতেই সিনিয়র স্টেট মীট প্লেট গ্রুপে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। মেলাঘরের শহিদ কাজল স্মৃতি ময়দানে সকাল ৯ টায় ম্যাচ শুরুতে টস জিতে সাব্রুম প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ৪১.৪ ওভার খেলে ১৪৬ রানে ইনিংস শেষ করে।‌ দলের পক্ষে অধিনায়ক দ্বীপায়ন দাস এর ৫৮ রান উল্লেখ করার মতো। জিরানিয়ার অনীক পাল ১৬ রানে পাঁচটি উইকেট তুলে নিয়ে সাব্রুমকে রানের গতি রোধ করার পাশাপাশি প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও জিতে নেয়, এছাড়া অনির্বাণ দেবনাথ দুটি ও আকাশ দেবনাথ একটি উইকেট পেয়েছে। পাল্টা ব্যাট করতে নেমে জিরানিয়া ২৯.১ ওভার খেলে ২ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে আকাশ দেবনাথ এর ৬৪ রান এবং দেবাংকর দেবনাথের অপরাজিত ৫৭ রান উল্লেখযোগ্য। ‌ সাব্রুমের প্রণব দেবনাথ ও নিলয় দে একটি করে উইকেট পেয়েছিল।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top