News Flash

  • Home
  • খেলা
  • সিনিয়র রাজ্য এলিটে কৈলাশহরকে হারিয়ে সান্তনার জয় বিশালগড়ের
Image

সিনিয়র রাজ্য এলিটে কৈলাশহরকে হারিয়ে সান্তনার জয় বিশালগড়ের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।  তৃতীয় ম্যাচের মাথায় প্রথম জয়ের স্বাদ পেয়েছে বিশালগড়। মূলতঃ এটি সান্তনার জয়। সিনিয়র স্টেট মিট এলিট গ্রুপে ৭ উইকেটে হারিয়েছে কৈলাশহরকে। গ্রুপ লীগের শেষ ম্যাচে দুর্দান্ত জয় পেলেও এবারের মত মূল পর্বে খেলা বিশালগড়ের কাছে অধরাই থেকে যাচ্ছে। কেননা ইতোমধ্যে গ্রুপ এ থেকে শান্তিরবাজার ও উদয়পুর সেমিফাইনালে খেলার ছাড়পত্র পেয়ে গেছে। ‌ ধর্মনগর কলেজ গ্রাউন্ডে শনিবারে ম্যাচ শুরুতে টস জিতে কৈলাশহর প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেই। ‌ ব্যাটিং ব্যর্থতার কবলে পড়ে কৈলাসহর ২০.২ ওভার খেলে ১১৭ রানের ইনিংস গুটিয়ে নেয়। দলের পক্ষে অভীক পাল সর্বাধিক ৩৯ রান পায়। বিশালগড়ের জয়দেব দেব, অমিত আলী ও রাজিব হোসেন প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে বিশালগড় ১৫.৪ ওভার খেলে তিন উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। অমিত আলী এবং শাহীল সুলতান দুজনেই ৩২ করে রান সংগ্রহ করে দলকে জয় এনে দেয়। অমিত আলী অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পায়। দিনের খেলা: পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে কমলপুর বনাম মোহনপুর।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top