News Flash

  • Home
  • খেলা
  • ধর্মনগরকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করে রাজ্য ক্রিকেটের শেষ চারে উন্নীত আমবাসা
Image

ধর্মনগরকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করে রাজ্য ক্রিকেটের শেষ চারে উন্নীত আমবাসা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। টানা তিন ম্যাচে জয়। জয়ের হ্যাট্রিক আমবাসার। ধর্মনগরকে ১৪ রানের ব্যবধানে তৃতীয় ম্যাচের মাথায় জয় ছিনিয়ে আমবাসা জয়ের হ্যাটট্রিক এর পাশাপাশি গ্রুপ বি থেকে মূল পর্বে খেলা নিশ্চিত করে নিয়েছে। সিনিয়র স্টেট মিট প্লেট গ্রুপের খেলা। আয়োজক ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। বিলোনিয়ার বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে সকালে খেলা শুরুতে টস জিতে আমবাসা প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ৩৮.২ ওভার খেলে ১৬২ রানে ইনিংস শেষ করে। দলের পক্ষে সাগর দেবের ৭৯ রান বেশ উল্লেখযোগ্য। সাগর ৮৮ বল খেলে নয়টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৭৯ রান পায়। ধর্মনগরের দানবীর সিং চারটি ও সরাব সাহানি তিনটি উইকেট তুলে নেয়। জবাবে ব্যাট করতে নেমে ধর্মনগর হিসেব কষে বলে ব্যাটে সমানতালে এগোলেও ৪৪.১ ওভার খেলে ১৪৮ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। ওপেনার কৃতি সুন্দর পালের ৩৯ রান ও অধিনায়ক সঞ্জয় শর্মা ৩১ রান সংগ্রহ করলেও টেল এন্ডারদের ব্যর্থতায় শেষ রক্ষা সম্ভব হয়নি। আমবাসার করন ত্রিপুরা পাঁচ রানে এবং উত্তম কলই ২২ রানে দুটি করে উইকেট পেয়েছে। তবে সার্বিক অলরাউন্ড পারফরম্যান্সে বিজয়ী আমবাসার অধিনায়ক উত্তম কলই পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top