News Flash

  • Home
  • দিনের খবর
  • আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল
Image

আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ২০ জুন (হি. স.) : আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের অবকাশকালীন বিচারক ন্যায় বিন্দু এই আদেশ জারি করেছেন। এদিন কেজরিওয়ালের জামিনের আবেদনের শুনানির পর রায়দান স্থগিত রাখা হয়। যদিও আদেশ দেওয়ার পর ইডির তরফে অনুরোধ করা হয় তাঁরা এর বিরুদ্ধে কি আইনগত পদক্ষেপ করতে পারে তা খতিয়ে দেখার জন্য ৪৮ ঘন্টা সময় দেওয়া হোক। যদিও আদালত তা পত্রপাঠ খারিজ করে দেয়।

শুক্রবারই ১ লক্ষ টাকার বেল বন্ড জমা দেওয়ার পর কেজরিওয়াল তিহার জেল থেকে মুক্তি পেতে পারেন বলে জানা গেছে।। লোকসভা নির্বাচনের আগে ২১ মার্চ খানিকটা নাটকীয় ভাবেই কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। মে মাসে তাঁকে সুপ্রিম কোর্ট নির্বাচনের কারণে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। এরপর তিনি ২ জুন আত্মসমর্পণ করেন।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top