News Flash

  • Home
  • দিনের খবর
  • নেট-নিট পরীক্ষায় দুর্নীতির অভিযোগ, রাজধানীতে বিক্ষোভ যুবক-যুবতীদের
Image

নেট-নিট পরীক্ষায় দুর্নীতির অভিযোগ, রাজধানীতে বিক্ষোভ যুবক-যুবতীদের

নয়াদিল্লি, ২০ জুন (হি. স.) : নিটের পর এবার নেট পরীক্ষায় দুর্নীতির অভিযোগ, তার বিরুদ্ধে বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভ দেখালো যুবক-যুবতীরা।

একদিকে শাস্ত্রী ভবন, অন্যদিকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাসভবন। বৃহস্পতিবার সকাল থেকেই দিল্লির বিভিন্ন প্রান্তে প্রতিবাদে সামিল হয় হাজারো যুবক-যুবতী। এদিন যুব কংগ্রেসের কর্মী-সমর্থকেরা নিট-ইউজি ও ইউজিসি-নেট পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। তবে পরে দিল্লি পুলিশ এসে তাঁদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়। অন্যদিকে অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সমর্থক অসংখ্য যুবক-যুবতীও শাস্ত্রী ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচিতে যোগ দেন। পরে পুলিশ এসে বিক্ষোভ উঠিয়ে দেয়।

Releated Posts

জেডিইউতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই: লালন সিং

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জনতা দল (ইউনাইটেড)-এ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ নেই বলে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা…

ByByNews Desk Sep 19, 2026

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top