News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লিতে জল সংকটের জন্য বিজেপিকে দুষলেন সঞ্জয় সিং, পাল্টা তোপ বাঁশুরি স্বরাজের
Image

দিল্লিতে জল সংকটের জন্য বিজেপিকে দুষলেন সঞ্জয় সিং, পাল্টা তোপ বাঁশুরি স্বরাজের

নয়াদিল্লি, ১৭ জুন (হি.স.): দিল্লিতে জলের সংকটের জন্য বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং। সোমবার এক সাংবাদিক সম্মেলনে সঞ্জয় সিং বলেছেন, “দিল্লিতে বিজেপির জন্যই জলের সংকট চলছে। আমি যখন এমনটা বলছি, তার মানে বিজেপিই চায় না দিল্লির মানুষ জল পাক।”

দিল্লিতে জল সংকটের জন্য অরবিন্দ কেজরিওয়াল সরকারকে আক্রমণ করে বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ বলেছেন, “কেজরিওয়াল সরকারের কাজ করার কোনও ইচ্ছা নেই। কেজরিওয়াল সরকার এখানে এক দশক ধরে ক্ষমতায় থাকলেও মুখ্যমন্ত্রী ও তাঁর সরকার কিছুই করেনি। দিল্লি জল বোর্ডের সম্পূর্ণ পরিকাঠামো ভেঙে পড়ছে, মনে হচ্ছে কেজরিওয়াল সরকার দিল্লিতে অবৈধ ট্যাঙ্কার মাফিয়াকে উৎসাহিত করছে…দিল্লি জল বোর্ড দিল্লি সরকারের নিয়ন্ত্রণে, এটা দিল্লি সরকারের দায়িত্ব দিল্লির মানুষকে জল সরবরাহ করা।”

Releated Posts

মধ্যপ্রদেশে শিক্ষা ব্যবস্থা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরব রাহুল গান্ধী

ইন্দোর, ১৯ সেপ্টেম্বর(আইএএনএস) : শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পদ্ধতি এবং যুব সমাজকে ঘিরে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করলেন লোকসভার…

ByBySandeep Biswas Sep 19, 2026

রূপান্তরমূলক পর্বে ভারত, ২০ বছরে জিডিপি ৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে: অজিত ডোভাল

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী দুই দশকে ভারতের অর্থনীতির দ্রুত সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা…

ByByNews Desk Sep 19, 2026

ভুয়ো নথি নিয়ে এঝিমালা নৌ অ্যাকাডেমিতে প্রায় এক বছর কাজ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কান্নুর, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভুয়ো নথি ব্যবহার করে প্রায় এক বছর ধরে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (আইএনএ),…

ByByNews Desk Sep 19, 2026

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top