News Flash

  • Home
  • দিনের খবর
  • দার্জিলিং-এ ট্রেন দুর্ঘটনায় ব্যথিত প্রধানমন্ত্রী, আহতদের আরোগ্য কামনা মোদীর
Image

দার্জিলিং-এ ট্রেন দুর্ঘটনায় ব্যথিত প্রধানমন্ত্রী, আহতদের আরোগ্য কামনা মোদীর

নয়াদিল্লি, ১৭ জুন (হি.স.): কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রেন দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মোদী। সোমবার সামাজিক মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, “পশ্চিমবঙ্গে রেল দুর্ঘটনা দুঃখজনক। যারা নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি সমবেদনা। আমি প্রার্থনা করছি, আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।”

সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা মারে একটি মালগাড়ি। বেলাইন হয়ে উল্টে যায় এক্সপ্রেস ট্রেনের দু’টি কামরা। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির কাছে রাঙ্গাপানি স্টেশন সংলগ্ন নীচবাড়ি এলাকায়। সিগন্যাল না পেয়ে নীচবাড়ি ও চটেরহাটের মাঝে ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিল শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেই সময় পিছন দিক থেকে এসে একটি মালগাড়ি ওই ট্রেনে ধাক্কা মারে। ঘটনায় এক্সপ্রেস ট্রেনের দু’টি কামরা বেলাইন হয়ে যায়।

যাত্রীরা ট্রেনের কামড়া থেকে বেড়িয়ে আসেন। বিকট আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তবে কিভাবে একই লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় আরও একটি ট্রেন চলে আসলো তা স্পষ্ট নয়। ইতিমধ্যে দুর্ঘটনাস্থলের উদ্দেশ্য বেড়িয়ে পড়েছে উদ্ধারকারী দল ও পুলিশ। অন্যদিকে এই দুর্ঘটনার ফলে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে রেল যোগাযোগ ব্যবস্থা অবরুদ্ধ হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের সিপিআরও সব্যসাচী দে বলেছেন, “আমাদের কাছে এই দুর্ঘটনায় ৮ জনের মৃত্যুর তথ্য রয়েছে।”

Releated Posts

নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে এক দশকে প্রায় ৯০ শতাংশ কমেছে রেল দুর্ঘটনা: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির ফলে গত এক দশকে ট্রেন দুর্ঘটনার সংখ্যা প্রায়…

ByByNews Desk Jul 29, 2026

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি মেলেনি, থ্রাস্ট কন্ট্রোল মডিউলের পরীক্ষা চলছে: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৫ সেকেন্ড পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার…

ByByNews Desk Jul 29, 2026

ছত্তীসগড়ের বিজাপুরে পাঁচ মহিলা-সহ ৮ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা

রায়পুর/বিজাপুর, ২৯ জুলাই (আইএএনএস): ছত্তীসগড়ের বিজাপুরে ঝাড়খণ্ডে সক্রিয় পাঁচ মহিলা-সহ মোট আট মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার বিজাপুর পুলিশের…

ByByNews Desk Jul 29, 2026

প্রশ্নফাঁসের সর্বাধিক ঘটনা বিজেপি সরকারের আমলেই ঘটেছে: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁসের ঘটনা বৃদ্ধির জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকেই দায়ী করলেন সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top