News Flash

  • Home
  • প্রধান খবর
  • কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯, আহত প্রায় ৪১, ২৪টি ট্রেনের রুট পরিবর্তন এনএফ রেলওয়ের
Image

কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯, আহত প্রায় ৪১, ২৪টি ট্রেনের রুট পরিবর্তন এনএফ রেলওয়ের

গুয়াহাটি, ১৭ জুন (হি.স.) : নিউ জলপাইগুড়ির কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৯ এবং আহত হয়েছেন প্রায় ৪১ জন। এদিকে দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে মোট ২৪টি ট্রেনের রুট পরিবর্তন করে চালানোর সিদ্ধান্ত নিয়েছেন এনএফ রেলওয়ে কর্তৃপক্ষ।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এ সম্পর্কে জানান, গতকাল ১৬ জুন ১৩১৭৪ নম্বর ডাউন আগরতলা-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগরতলা রেলওয়ে স্টেশন থেকে যাত্রা করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আজ সোমবার সকাল প্ৰায় ৮.৫৫ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে দুৰ্ঘটনাটি সংঘটিত হয়। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অন্তর্গত কাটিহার ডিভিশনের অধীন রাঙাপানি এবং সত্তরহাট স্টেশনের মধ্যবর্তী এলাকায় একটি কনটেইনার বহনকারী পণ্যবাহী ট্রেন পেছন থেকে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে।

তিনি জানান, দুৰ্ঘটনায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চারটি বগি এবং পেছন দিকের কনটেইনার বহনকারী পণ্যবাহী ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়ে আপ এবং ডাউন উভয় লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।

মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল, মেডিক্যাল টিম সহ রেলওয়ের আধিকারিক-কর্মচারীরা যন্ত্রপাতি নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছেন। নিউ জলপাইগুড়ি এবং কাটিহারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌঁছেছেন।

ইতিমধ্যে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের ডিম চেতনকুমার শ্রীবাস্তবও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মালিগাঁও থেকে ট্রেনে করে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও ইতিমধ্যেই দিল্লি থেকে ঘটনাস্থলে পৌঁছে গেছেন।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের অপ্রভাবিত অংশগুলি ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাত্রা করানো হয়েছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সমস্ত যাত্রীদের খাবারের প্যাকেট এবং জলের বোতল সরবরাহ করা হয়েছে, জানান সব্যসাচী দে।

তিনি জানান, ভারতীয় রেল ইতিমধ্যেই প্রত্যেক মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং তুলনামূলক কম আহতদের ৫০ হাজার টাকা সাহায্য প্ৰদানের ঘোষণা করেছে। এছাড়া ওই রুটের সমস্ত গুরুত্বপূর্ণ স্টেশনে হেল্পলাইন নম্বর জারি করে প্রচার করা হচ্ছে।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি জংশন, বাগডোগরা এবং আলুয়াবাড়ি রোড থেকে ২৪ ট্রেনের যাতায়াতে রুট পরিবর্তন করা হয়েছে। যে সব ট্রেনের রুট বদল করা হয়েছে সেগুলি যথাক্রমে –

১। ১৭ জুনের ১৯৬০২ নিউ জলপাইগুড়ি-উদয়পুর সিটি সাপ্তাহিক এক্সপ্রেস 17.06.24।

২। ১৬ জুনের ২০৫০৩ ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস।

৩। ১৬ জুনের ১২৪২৩ ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস।

৪। ১৬ জুনের ০১৬৬৬ আগরতলা-রানি কমলাপতি স্পেশাল।

৫। ১৬ জুনের ১২৩৭৭ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস।

৬। ১৪ জুনের ০৬১০৫ নাগরকইল জংশন- ডিব্রুগড় স্পেশাল।

৭। ১৬ জুনের ২০৫০৬ নয়াদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস।

৮। ১৬ জুনের ১২৪২৪ নয়াদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস।

৯। ১৭ জুনের ২২৩০১ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস।

১০। ১৭ জুনের ১২৩৪৬ গুয়াহাটি-হাওড়া শরাইঘাট এক্সপ্রেস।

১১। ১৭ জুনের ১২৫০৫ কামাখ্যা-আনন্দবিহার নর্থ-ইস্ট এক্সপ্রেস।

১২। ১৭ জুনের ১২৫১০ গুয়াহাটি-বেঙ্গালুর এক্সপ্রেস।

১৩। ১৭ জুনের ২২৩০২ নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস।

১৪। ১৭ জুনের ১৫৬২০ কামাখ্য-গয়া এক্সপ্রেস।

১৫। ১৭ জুনের ২৫৯৬২ ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস।

১৬। ১৭ জুনের ১৫৬৩৬ গুয়াহাটি-ওখা এক্সপ্রেস।

১৭। ১৭ জুনের ১৫৯৩০ নিউ তিনসুকিয়া-তাম্বরম এক্সপ্রেস।

১৮। ১৭ জুনের ১৩১৪৮ বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস।

১৯। ১৭ জুনের ২২৫০৪ ডিব্রুগড়-কন্যাকুমারি এক্সপ্রেস।

২০। ১৭ জুনের ১৩১৪২ নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ তিস্তা তোরসা এক্সপ্রেস।

২১। ১৭ জুনের ১২৩৪৪ হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেইল।

২২। ১৭ জুনের ১২৩৭৮ নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস।

২৩। ১৭ জুনের ১৫৬৫১ গুয়াহাটি-জম্মু তাভি লোহিত এক্সপ্রেস। এবং

২৪। ১৭ জুনের ১৫৬৫৮ কামাখ্যা-দিল্লি ব্ৰহ্মপুত্ৰ মেইল।

Releated Posts

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top