News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে মৃত্যু স্ত্রীর
Image

স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে মৃত্যু স্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৬ জুন: বাইক থেকে ছিটকে পড়ে মৃত্যু হল গৃহবধূর। মৃত গৃহবধুর নাম রাখি সাহা (২৪)। বাড়ি বিলোনিয়া মহকুমার রাজনগর থানার অন্তর্গত দুর্গাপুর এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায়, স্বামী আশিস রায়ের সঙ্গে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বেরিয়েছিলেন ওই মহিলা। ডাক্তার দেখানো শেষ হলে স্ত্রীকে  নিয়ে পুনরায় বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে হঠাৎই বাইক থেকে ছিটকে পড়ে যান ওই গৃহবধূ। সঙ্গে সঙ্গে তার মাথা ফেটে যায়। তার স্বামী তাকে উদ্ধার করে বড়পাথারি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হলে পুনরায় জিবিপি হাসপাতালে তাকে রেফার করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। শনিবার গভীর রাতে মৃত্যু হয় ওই মহিলার। ওই গৃহবধুর অকাল প্রয়াণে কান্নায় ভেঙে পড়েছেন তার পরিবার-পরিজনেরা।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top