News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঘুরার উদ্দেশ্যেই বাড়ি থেকে পালিয়ে গেছিল সপ্তম শ্রেণীর দুই ছাত্র, উদ্ধারের পর নিজেরাই জানালো পুলিশকে
Image

ঘুরার উদ্দেশ্যেই বাড়ি থেকে পালিয়ে গেছিল সপ্তম শ্রেণীর দুই ছাত্র, উদ্ধারের পর নিজেরাই জানালো পুলিশকে

নিজস্ব প্রতিনিধি, পানিসাগর, ১৬ জুন: নিখোঁজ হওয়ার ৫ দিন পরে দুজন স্কুল ছাত্রকে খুঁজে পাওয়া গেল রবিবার। ঘটনা পানিসাগরের উপ্তাখালি মানিকছড়া এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায় যে গত বুধবার পানিসাগর মহকুমার অন্তর্গত উপ্তাখালী এলাকা থেকে সপ্তম শ্রেণীতে পাঠরত দুজন স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে বলে পানিসাগর থানায় নিখোঁজ সংক্রান্ত ডায়রী নথিভুক্ত করা হয়। এরপর থেকেই পুলিশি তৎপরতায় শুরু হয় তল্লাশি।

অবশেষে  রবিবার ভোরে পেঁচারথল থানার তৎপরতায়  নিখোঁজ হওয়ার দুইজন স্কুল ছাত্রকে খুঁজে পেয়ে তাদের অভিভাবকদের পেচারথল থানায় ডেকে নিয়ে তাদেরকে সনাক্ত করা হয়। এরপর অভিভাবকসহ নিখুঁজ হওয়া দুজন স্কুল ছাত্রকে পানিসাগর থানায় নিকট প্রেরণ করা হয়।   অভিভাবক সহ নিখোঁজ হওয়া দুজন স্কুল ছাত্রের জিজ্ঞাসাবাদে জানা যায়,  তারা নিজ ইচ্ছায়  একসাথে বাড়ি থেকে পালিয়ে যায়। যাওয়ার সময় অভিভাবকদের অলক্ষ্যে  কিছু টাকা-পয়সাও তারা নিয়ে যায়। তারা জানিয়েছে ঘুরে বেড়ানোর উদ্দেশ্যেই অভিভাবকদের না বলেই বাড়ি থেকে বেরিয়ে পরে তারা। ছাত্র দুটির এরূপ আচরণে গোটা এলাকায় এক আতঙ্কের সৃষ্টি হয়ে পড়েছিল।
আজ তাদের ঘরে ফিরে আসার কারণে এলাকার স্বস্তির বাতাবরণ বইছে।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top