News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যপালের উপস্থিতিতে সম্পন্ন হল উত্তরপূর্বাঞ্চল ফিজিওথেরাপি সম্মেলন-২০২৪
Image

রাজ্যপালের উপস্থিতিতে সম্পন্ন হল উত্তরপূর্বাঞ্চল ফিজিওথেরাপি সম্মেলন-২০২৪

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ উত্তরপূর্বাঞ্চল ফিজিওথেরাপি সম্মেলন-২০২৪’র সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা নাল্লু। আজ সকালে শহরের এক বেসরকারি হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে রাজ্যপাল বলেন, রোগীর শরীরের নড়াচড়া বজায় রাখতে, শরীরের সক্ষমতা পুনরুদ্ধার ও সুস্থ দেহের জন্য ফিজিওথেরাপি সহায়তা করে। এই থেরাপি দেহের হৃৎপিন্ড জনিত সমস্যা এবং ডায়াবেটিস রোধেও সহায়তা করে।

ফিজিওথেরাপি পেশার সঙ্গে জড়িতদের পেশাদারিত্ব বৃদ্ধির ক্ষেত্রে এই সংগঠন বিভিন্ন সময় সম্মেলন, সেমিনার, কর্মশালার আয়োজন করার জন্য রাজ্যপাল সন্তোষ প্রকাশ করেন। রাজ্যপাল আশা প্রকাশ করেন এই সম্মেলন ফিজিওথেরাপির সঙ্গে যুক্ত বিশেষজ্ঞ ও ছাত্রছাত্রীদের জন্য সহায়ক ভূমিকা নেবে।

রাজাপাল সম্মেলন উপলক্ষে আয়োজিত ফিজিওথেরাপির জন্য প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রপাতি এবং সামগ্রী প্রদর্শনীও ঘুরে দেখেন। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান এসোসিয়েশান অব ফিজিওথেরাপি এর সভাপতি প্রফেসর (ডা) সঞ্জিব কুমার ঝা ও ট্রেজারার রুচি বারসনে, উত্তরপূর্বাঞ্চল ফিজিওথেরাপি সম্মেলনের আয়োজক কমিটির চেয়ারম্যান ডা. বরবির দেবনাথ প্রমুখ।

Releated Posts

স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু ঘিরে ফের উত্তাল কৈলাসহর, বাবুর বাজারে এসএফআই-এর বিক্ষোভ ও পথ অবরোধ

কৈলাসহর, ২৭ জুলাই: স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠল কৈলাসহর। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

পুরোনো শত্রুতার জেরে পুকুরে কিটনাশক ঢেলে মাছ নিধনের অভিযোগ, প্রশাসনের দ্বারস্থ মৎস্যচাষী

আগরতলা, ২৭ জুলাই: পুরোনো শত্রুতার জেরে পরিকল্পিতভাবে একটি বাণিজ্যিক মাছের পুকুরে কিটনাশক ঢেলে বিপুল পরিমাণ মাছ মেরে ফেলার…

ByByReshmi Debnath Jul 27, 2026

ঘরের ভিতর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, চাঞ্চল্য

আগরতলা, ২৭ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারের লাউগাং বড়ুয়া পাড়া এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

১০ দফা দাবিতে ধর্মনগরে মিছিল, এসডিএম-এর কাছে ডেপুটেশন তপশিলী জাতি সমন্বয় সমিতির

ধর্মনগর, ২৭ জুলাই: ১০ দফা দাবিতে ধর্মনগরে মিছিল করে মহকুমা শাসকের (এসডিএম) কাছে গণডেপুটেশন প্রদান করল ত্রিপুরা তপশিলী…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top