News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেহাল কাঞ্চনপুর মহকুমার প্রধান সড়কটি, সংস্কারের দাবি স্থানীয়দের
Image

বেহাল কাঞ্চনপুর মহকুমার প্রধান সড়কটি, সংস্কারের দাবি স্থানীয়দের

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ১৬ জুন: উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমায় সড়ক যোগাযোগ ব্যবস্থা বেহাল। তাতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যানবাহনের চালকসহ যাত্রী সাধারণকে। সড়ক নির্মাণ সংস্থার পাপের খেশারদ দিচ্ছে আমজনতা। বন্ধ হয়ে পড়ছে কাঞ্চনপুর মহকুমার লাইফ লাইন সড়ক। বেহাল সড়কের কারণে কাঞ্চনপুর মহকুমায় ভারি যানবাহনের প্রবেশ প্রায় বন্ধ। পরিস্থিতির উন্নতি না হলে মহকুমার গনবন্টন ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

উল্লেখ্য কাঞ্চনপুর থেকে লালছড়া পযর্ন্ত  ১৮ কিমি ডাবল রাস্তা  এনএইচআইডিসিএলের প্যাকেজ টু  কাজ হচ্ছে।  এই ডাবল লেনের রাস্তার কাজটির দায়িত্বে রয়েছে এন এইচ আই ডি সি এলের  ঠিকাদার হলো জেকেএম  ইমফ্রা ওয়ার্ক এলএলপি  নামে গৌহাটির একটি বেসরকারি  কোম্পানি। দেখা যাচ্ছে বিগত অর্থবছরের শুখা মরশুমে সড়ক নির্মাণ সংস্থাটি কাজ শুরু করে। সংস্থা কাজের শুরুতেই দীর্ঘ আঠারো কিমি সড়কই এক সঙ্গে মাটি কাটার কাজ শুরু করে। কিন্তু মাটি কাটার কাজ করেই নির্মাণ হঠাৎ কাজ আটকে যায়। দেখা যাচ্ছে সড়কের কোন কোন অংশ পাকা পিছ ডালাই করা হয়েছে। অথচ অধিকাংশ সড়কের, অংশ মাটি কাটা অবস্থায় পড়ে আছে। ফলে বর্ষা আসতেই সম্পূর্ন সড়কটি জল কাঁদায় ভরে গেছে। আবার  সড়কের কোথায় কোথায় বড় বড় গর্ত তৈরি হয়ে  মূল সড়কটিই বিচ্ছিন্ন হয়ে গেছে।

কিন্তু সবথেকে বড় সমস্যা তৈরি হয়েছে এই সড়কটি কাঞ্চনপুর মহকুমার লাইফ লাইন হিসেবে পরিচিত কাঞ্চনপুর পেঁচারথল সড়কের মনুমনপুই থেকে কাঞ্চনপুর জম্পুই সড়কের সঙ্গে যুক্ত হয়েছে।দেখা যাচ্ছে নির্মাণ সংস্থা শুখামরশুমের শেষের দিকেই কাঞ্চনপুর প্রবেশের অংশ মনুমনপুই থেকে দেও নদী পর্যন্ত অংশটির মাটি কাটার কাজ শুরু করে। ফলে সড়কের এই অংশটি মাটি কাটা অবস্থায় বর্ষা এসে যাওয়ায় সম্পুর্নভাবে বেহাল অবস্থা ধারণ করেছে। টানা বর্ষণে ফলে সড়কের এই অংশটুকু জল কাঁদায় ভরে বড় বড় গর্ত তৈরি হয়েছে।

অথচ এই সড়ক দিয়ে কাঞ্চনপুর মহকুমার সঙ্গে রাজ্যের রাজধানী আগরতলা ও উনকোটি, ধলাই জেলাসহ অন্যান্য মহকুমার যোগাযোগ। এই সড়কটিকে কাঞ্চনপুরের জীবন রেখা বলা হয়। তাই বাধ্য হয়ে সাধারণ নাগরিক থেকে শুরু করে সরকারি কর্মচারীদের প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করতে হয়। কিন্তু সড়কটি বর্তমানে এতো ভয়ঙ্কর রূপ নিয়েছে তাতে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। অবিলম্বে রাস্তাটির সংস্কারের কাজ সম্পূর্ণ করার দাবি তুলেছেন স্থানীয় নাগরিক।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top