News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • লংকায় পুলিশের অভিযানে উদ্ধার দুটি সোনার বিস্কুট ও নগদ নয় লক্ষ টাকা, ধৃত মুম্বাইয়ের তিন বাসিন্দা
Image

লংকায় পুলিশের অভিযানে উদ্ধার দুটি সোনার বিস্কুট ও নগদ নয় লক্ষ টাকা, ধৃত মুম্বাইয়ের তিন বাসিন্দা

লংকা (অসম), ১৬ জুন (হি.স.) : অসমে ব্যাপকহারে বেড়ে সোনার কালাবাজার। এবারের স্থান হোজাই জেলার লংকা শহর। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে শনিবার মধ্যরাতে লংকা থানার পুলিশ শহরে অবস্থিত ময়ূর নামের এক আবাসিক হোটেলে অভিযান চালায়। অভিযানে হোটেলের ১০৩ নম্বর কোঠা থেকে দুটি সোনার বিস্কু এবং নগদ নয় লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। এর সঙ্গে আটক করা হয়েছে মহারাষ্ট্ৰের তিন বাসিন্দা যথাক্রমে কিষাণ কোরা, রাজেন্দ্ৰ এবং গজেন্দ্ৰকে।

এদিকে হোটেলের ম্যানেজারের কাছে জানা গেছে, দুদিন আগে জনৈক ব্যক্তি ১০৩ নম্বর কোঠাটি বুক করেছিলেন। তার পর আরও দুজন একত্রিত হয়ে হোটেলে আসেন।

পুলিশের তদন্তকারী অফিসার জানিয়েছেন, ধৃত দুজনের ব্যাংক অ্যাকাউন্ট পরীক্ষা করা হচ্ছে। কীভাবে এতগুলো টাকা এবং কোথা থেকে সোনার বিস্কুট তাদের হাতে এসেছে, অথবা সুদূর মহারাষ্ট্ৰ থেকে এগুলো নিয়ে আসা হয়েছে কিনা সে সব তদন্ত-সাপেক্ষ।

পুলিশ অফিসার জানান, সোনার বিস্কুট দুটি আসল না নকল, সে ব্যাপারেও পরীক্ষা করা হবে।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top