News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিন সন্তানের জননীকে নিয়ে পালাবেন পথে আটক প্রেমিক যুগল
Image

তিন সন্তানের জননীকে নিয়ে পালাবেন পথে আটক প্রেমিক যুগল

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১৬ জুন: ৮ বছরের বড় এবং ৩ সন্তানের মাকে নিতে এসে চুরাইবাড়িতে আটক আসামের যুবক। আটককৃত যুবকের নাম জরীফ উদ্দিন শেখ(২৪)।

আট বছরের ছোট প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার পথে চুরাইবাড়ি পুলিশের হাতে আটক প্রেমিক যুগল। তিন সন্তানের জননীর সঙ্গে প্রেম করে পালিয়ে নিয়ে যাওয়ার সময় চুরাইবাড়ি পুলিশের হাতে আটক প্রেমিক-প্রেমিকা।

বিবরণে প্রকাশ, ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার ছাওমনু গ্ৰামের বাসিন্দা টুক্কবী চাকমা (৩২)(স্বামী তুগালক্য চাকমা) এর সঙ্গে অসমের ধুবরী জেলার গোলকগঞ্জ গ্ৰামের রেহান আলীর ছেলে জরিফ উদ্দিন সেখের(২৪) এক বছরের ভালোবাসার সম্পর্ক ছিল। কেউ কারোর সঙ্গে দেখা না করেও মোবাইলের মাধ্যমে ভালবাসার রসদ জুগিয়েছিল। এমতাবস্থায় অসমের সেই প্রেমিক নিজের আট বছরের বড়ো প্রেমিকাকে নিতে ছাওমনু ছুটে যায়।

তখন ঘরে নিজের তিন সন্তান রেখে টুক্কবী চাকমাও নতুন প্রেমিকের সঙ্গে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে। দুজনের দেখা হওয়ার পর তারা অসমের উদ্দেশে রওনা দেয়। ইতিমধ্যে টুক্কবীর স্বামী নিজ ঘরে এবং অন্যত্র কোথাও স্ত্রীকে খুঁজোখুজি করে না পেয়ে ছাওমনু থানায় নিখোঁজ ডায়েরি করেন।পরে ছাওমনু থানার পুলিশ নিখোঁজের বিষয়টি চুরাইবাড়ি থানায় জানালে সেকেন্ড ওসি প্রিতীময় চাকমা ত্রিপুরা থেকে বহিঃরাজ্যে যাওয়ার প্রতিটি যাত্রীবাহী গাড়িতে তল্লাশি চালান ও রাতে সফলতা পান।

প্রেমিক যুগলকে আটক করে প্রেমিকার বাড়িতে খবর দেন ও রবিবার তার পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয় বলে জানান সেকেন্ড ওসি। এদিকে এভাবে গৃহবধূ থেকে শুরু করে যুবতী মেয়েরা অর্থের লোভে পড়ে ইচ্ছাকৃত ভাবে বহিঃরাজ্যে পাড়ি জমাচ্ছে। অপরদিকে তাদের পরিবারের লোকেরা থানায় নিখোঁজ ডায়েরি জমা করছেন। এতে করে অনেক সন্তান মা হারা হচ্ছে। এতে আগামী প্রজন্মের সন্তানরাও ধ্বংসের মুখে ধাবিত হচ্ছে।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top