News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধানক্ষেত থেকে অগ্নিদগ্ধ মহিলার মৃতদেহ উদ্ধার
Image

ধানক্ষেত থেকে অগ্নিদগ্ধ মহিলার মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: ধানক্ষেত থেকে উদ্ধার হয় এক মহিলা অগ্নিদগ্ধ মৃতদেহ। ঘটনাটি ঘটেছে রবিবার রাজধানীর দুর্জয়নগর এলাকায়। মৃত মহিলার নাম গীতা রানী দেবনাথ(৬৫)।

ঘটনার বিবরণে জানা যায়, শনিবার দুপুরে ছেলের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন ওই মহিলা। তারপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। রবিবার দুপুর নাগাদ ধান জমি থেকে ওই মহিলাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করেছেন এলাকাবাসীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা মহিলাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিশ। কিভাবে মহিলার মৃত্যু হয়েছে তা নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top