News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৯০ ঊর্ধ্ব বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দিল দুই পুত্র
Image

৯০ ঊর্ধ্ব বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দিল দুই পুত্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: ফের এক সামাজিক অবক্ষয়ের চিত্র উঠে এলো রাজ্য থেকে। ৯০ বছর বয়সী বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দিল দুই পুত্র। ঘটনাটি ঘটেছে আগরতলা শহরের জিবি ভাল্লুকিয়া লুঙ্গা এলাকায়।

বৃদ্ধার নাম জ্যোৎস্না মালাকার। এলাকার বাসিন্দা রঞ্জিত মালাকার এবং মণীন্দ্র মালাকার দুই পুত্র বেশ কয়েকদিন আগেই বৃদ্ধ মাকে ঘর থেকে বের করে দিয়েছে বলে এলাকাবাসীর সূত্রে জানা গেছে।। তারপর থেকে দরজায় দরজায় একটু ঠাইয়ের জন্য কড়া নাড়ছেন বৃদ্ধ মা। শেষ পর্যন্ত এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিলেও রোগাক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন বলে জানা গেছে এলাকাবাসীর সূত্রে। বর্তমানে হাসপাতাল থেকে এসে একটি দোকানের বারান্দায় দিন গুজরাণ করছেন ওই বৃদ্ধ মা। কিন্তু দুই পাষণ্ড ছেলে মাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে নারাজ। এলাকাবাসীরা তাদের মাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বললেও তারা স্পষ্ট ভাবে অস্বীকার করে। ঘটনায় প্রশাসনের হস্তক্ষে দাবী করেছেন এলাকাবাসী।

Releated Posts

বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি

আগরতলা, ১১ জুন: প্রবল বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাঁপানিয়া কোল্ড স্টোর এলাকা সংলগ্ন কার্তিক মুন্ডার…

ByByReshmi Debnath Jun 11, 2026

রানীবাজারে তেলবাহী লরির ধাক্কায় স্কুটার আরোহীর মৃত্যু, ঘাতক গাড়ির খোঁজে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: পশ্চিম ত্রিপুরার রানীবাজারের দলুরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সুদীপ দেবনাথ নামে…

ByByReshmi Debnath Jun 11, 2026

সিমনা এলাকায় ভাল্লুকের আক্রমণে আহত কৃষক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১জুন: পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার সিমনা এলাকায় ভাল্লুকের আক্রমণে গুরুতরভাবে আহত হয়েছেন এক কৃষক।…

ByByReshmi Debnath Jun 11, 2026

আমবাসার ওষুধের দোকানে ড্রাগ ইন্সপেক্টরের অভিযান, চারু মেডিকেল হলে মিলল না ফার্মাসিস্ট

আমবাসা, ১১ জুন: ওষুধ বিক্রিতে নিয়মকানুন মেনে চলা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার আমবাসা শহরের বিভিন্ন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026
Scroll to Top