News Flash

  • Home
  • দিনের খবর
  • রুদ্রপ্রয়াগে গভীর খাদে পড়ল টেম্পো ট্রাভেলার; মৃত্যু ১০ জনের, শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী ধামি
Image

রুদ্রপ্রয়াগে গভীর খাদে পড়ল টেম্পো ট্রাভেলার; মৃত্যু ১০ জনের, শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী ধামি

রুদ্রপ্রয়াগ, ১৫ জুন (হি.স.): উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ১৫০-২০০ মিটার গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি টেম্পো ট্রাভেলার।। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের। এছাড়াও ১৫ জন আহত হয়েছেন, তাঁদের মধ্যে ৭ জনক উদ্ধার করে এইমস ঋষিকেশে ভর্তি করা হয়েছে। শনিবার রুদ্রপ্রয়াগ জেলায় বদ্রীনাথ হাইওয়ের ওপর থেকে যাওয়ার সময় বেসামাল হয়ে গভীর খাদে পড়ে যায় টেম্পো ট্রাভেলারটি।

খাদের শেষেই ছিল অলকানন্দা নদী, টেম্পো ট্রাভেলারটি নদীতে পড়ে জায়গায় এত সংখ্যক যাত্রীর মৃত্যু হয়েছে। গাড়োয়াল আইজি করণ সিং নাগনিয়াল বলেছেন, রুদ্রপ্রয়াগের এসপি ঘটনাস্থলে রয়েছেন। টেম্পো ট্রাভেলারটি নয়ডা থেকে আসছিল এবং রুদ্রপ্রয়াগ যাচ্ছিল। ১৫০-২০০ মিটার গভীর খাদে পড়ে যায় টেম্পো ট্রাভেলারটি। ঘটনাস্থল থেকেই উদ্ধার হয় ৭টি দেহ, পরে আরও ৩ জন প্রাণ হারান।

ভয়াবহ এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। মুখ্যমন্ত্রী জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলাশাসক এই দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। টেম্পো ট্রাভেলার চালক-সহ ১৭ জন ছিলেন বলে জানা গিয়েছে। রুদ্রপ্রয়াগের এসপি বিশাখা অশোক ভাদানে বলেন, “আমরা তথ্য পেয়েছি, টেম্পো ট্রাভেলারে ২৩ জন ছিল। প্রায় ১৫ জন আহতকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান চলছে।”

Releated Posts

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কর্তব্যরত অবস্থায় মৃত কনস্টেবলের পরিবারকে ৩০ লক্ষ টাকা সাহায্য ঘোষণা বিজয়ের

চেন্নাই, ১৬ আগস্ট (আইএএনএস): ফোর্ট সেন্ট জর্জে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পড়ে এক পুলিশ কনস্টেবলের…

ByByNews Desk Aug 16, 2026

পুণেতে ২২ আগস্ট ‘ছাত্রদের গুঞ্জন’, শুধুমাত্র মেয়েদের জন্য: রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী রবিবার ঘোষণা করেছেন, আগামী ২২ আগস্ট…

ByByNews Desk Aug 16, 2026

ডেটিং অ্যাপের মাধ্যমে ফাঁদে ফেলে গুজরাটে যুবককে লুট, গ্রেফতার ৩

ভালসাদ, ১৬ আগস্ট (আইএএনএস): ডেটিং অ্যাপের মাধ্যমে এক যুবককে নির্জন এলাকায় ডেকে নিয়ে গিয়ে মারধর ও ছুরি দেখিয়ে…

ByByNews Desk Aug 16, 2026

বিরোধীদের ‘দিমাগি নকশাল’ বলেননি প্রধানমন্ত্রী: কিরেন রিজিজুর স্পষ্টীকরণ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘দিমাগি নকশালবাদ’ মন্তব্য নিয়ে বিরোধীদের তীব্র প্রতিক্রিয়ার মধ্যেই রবিবার স্পষ্টীকরণ দিলেন…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top