News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যের গণবণ্টন ব্যবস্থাকে শক্তিশালী করা হচ্ছে: খাদ্যমন্ত্রী
Image

রাজ্যের গণবণ্টন ব্যবস্থাকে শক্তিশালী করা হচ্ছে: খাদ্যমন্ত্রী

আগরতলা, ১৫ জুন: রাজ্যের গণবন্টন ব্যবস্থাকে শক্তিশালী করা হচ্ছে। গণবণ্টন ব্যবস্থায় ভোক্তাদের কাছে সঠিক পরিমাণে ও গুণগত পণ্য সামগ্রী পৌঁছে দেওয়া সুনিশ্চিত করতে রাজ্য সরকার পদক্ষেপ নিয়েছে। এ বিষয়ে ভোক্তাদেরও সচেতন করে তোলার জন্য খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আজ দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারে লিগ্যাল মেট্রোলজি অফিস ও পরীক্ষাগারের পাকা ভবনের উদ্বোধন করে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন। 

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য ভোক্তাগণ যেন কোনও অবস্থাতেই প্রতারিত বা বঞ্চিত না হন। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার কঠোর মনোভাব নিয়েছে। এজন্য প্রতিনিয়ত বিভিন্ন বাজারে অভিযান চালানো হচ্ছে। সরকার লক্ষ্য রাখছে কোনও অবস্থাতেই যেন মেয়াদ উত্তীর্ণ পণ্য সামগ্রী বাজারে বিক্রয় না হয়।

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আরও বলেন, শান্তিরবাজারে লিগ্যাল মেট্রোলজি অফিস নিয়ে রাজ্যে মোট ১৮টি লিগ্যাল মেট্রোলজি অফিস রয়েছে। লিগ্যাল মেট্রোলজি অফিসগুলিতে ভোক্তাগণ পণ্য সামগ্রী নিয়ে তাদের অভিযোগ জানাতে পারবেন। পণ্য সামগ্রীর গুণগতমানও তারা এই অফিসে পরীক্ষা করার সুযোগ পাবেন। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক প্রমোদ রিয়াং, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. সিদ্ধার্থ শিব জয়সওয়াল, শান্তিরবাজার মহকুমার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিরবাজার পুরপরিষদের চেয়ারপার্সন স্বপ্না বৈদ্য। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার। উল্লেখ্য, শান্তিরবাজারে লিগ্যাল মেট্রোলজি অফিস নির্মাণে ব্যয় হয়েছে ৪৮ লক্ষ ২৫ হাজার টাকা।

Releated Posts

গাড়ির ধাক্কায় গুরুতর আহত মহিলা, চোখের চিকিৎসার জন্য পরিবারের সাহায্যের আবেদন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: গত ৩১ আগস্ট আগরতলা শহরের আখাউড়া রোড এলাকায় পুলিশ সুপারের গাড়ির ধাক্কায় আহত আয়েশা খাতুন।…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

কমলপুরে বাড়ির তালা ভেঙে দুঃসাহসিক চুরি, নগদ টাকা ও চার ভরি সোনা লুট

কমলপুর, ১৫ সেপ্টেম্বর: কমলপুর শহরের বাইপাস সড়ক সংলগ্ন এলাকায় একটি বাড়িতে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 15, 2026

সংগঠন শক্তিশালী করতে মহিলা মোর্চার নবনিযুক্ত পদাধিকারীদের নিয়ে বৈঠক

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার নবনিযুক্ত পদাধিকারীদের নিয়ে সাংগঠনিক পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজ আয়োজিত…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

বেহাল রাস্তা ও পানীয় জলের সংকটে নাজেহাল গাবর্দীবাসী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘদিন ধরে বেহাল সড়ক ও পানীয় জলের সমস্যায় ভুগছেন জম্পুইজলা আর ডি ব্লকের অন্তর্গত গাবর্দী…

ByByTaniya Chakraborty Sep 15, 2026
Scroll to Top