News Flash

Image

কল্যাণপুরে বিজয় উৎসব

নিজস্ব  প্রতিনিধি, কল্যাণপুর, ১৪ জুন: সদ্য সমাপ্ত অষ্টাদশ লোকসভা নির্বাচনে গোটা দেশ জুড়ে বিজেপি দল ভালো ফলাফল করেছে, বিজেপি দল একক সর্ব বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং বিজেপি দলের নেতৃত্বে এনডিএ জোট সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে, দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী ইতিমধ্যে তৃতীয়বারের মতো শপথ গ্রহণ করেছেন এবং আমাদের রাজ্যের দুটি আসনেই বিজেপি দলের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছেন।

স্বাভাবিকভাবেই এই জয়ের পরিপ্রেক্ষিতে গোটা রাজ্য জুড়ে বিজেপি দলের কর্মী সমর্থক এবং নেতৃত্বদের মধ্যে বিশেষ উচ্ছ্বাস পরিলক্ষিত হচ্ছে।
এই উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ করতে গিয়ে এই সময়ের মধ্যে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজয় মিছিল সহ বিজয় উৎসব সংঘটিত হচ্ছে। এরকমই এক কর্মসূচির অঙ্গ হিসেবে আজ বিজেপি কল্যাণপুর প্রমোদনগর মন্ডল কমিটির উদ্যোগে বিজয় মিছিল সংঘটিত হয়। বিজয় মিছিলটি কল্যাণপুর এর গুংরাইছড়া থেকে শুরু হয়ে কল্যাণপুর মন্ডল কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয়। এই মিছিলের অগ্রভাগে স্থানীয় বিধায়ক তথা দলের খোয়াই জেলা সভাপতি পিনাকী দাস চৌধুরী, দলের অন্যতম জেলা নেতৃত্ব সোমেন গোপ, বিজেপি নেতৃত্ব চয়ন রায় ,সরস্বতী দেবনাথ, নিতাই বল প্রমূখ উপস্থিত ছিলেন।

মিছিলে বিভিন্ন বয়সের নরনারীদের অংশগ্রহণ এবং উপস্থিতির পরিপ্রেক্ষিতে রীতিমতো উচ্ছ্বাসপূর্ণ পরিমণ্ডল তৈরি হয়।
সংশ্লিষ্ট উদ্বেলিত বিজয় উৎসবে নিজেকে নিয়োজিত করে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে উদ্বেলিত বিধায়ক পিনাকী দাস চৌধুরী দাবি করেছেন গোটা দেশের সাথে সাথে কল্যাণপুরের মানুষ এই সময়ের মধ্যে নরেন্দ্র মোদির নেতৃত্বে তৃতীয়বারের মতো এন ডি এ জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ায় ব্যাপক খুশি।

পাশাপাশি তিনি আশাবাদী আগামী দিনে গোটা দেশের সাথে সাথে নরেন্দ্র মোদির নেতৃত্বে, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে কল্যাণপুরের জনমুখী উন্নয়নের গতি আরো ত্বরান্বিত  হবে। পাশাপাশি আরও একবার বিধায়ক পিনাকী দাস চৌধুরী কল্যাণপুরের গণদেবতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন যারা এবছরের লোকসভা নির্বাচনে কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্র থেকে রেকর্ড সংখ্যক ভোটের লিড প্রদান করেছেন।

Releated Posts

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, বললেন— ‘ব্রাজিলের জন্য রক্ত, জীবন সবই দিয়েছি’

সান্তোস, ২৯ জুলাই (আইএএনএস): ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৬ বছরেরও বেশি…

ByByNews Desk Jul 29, 2026

সিডব্লিউজি ২০২৬-এ গুলবীর ও হরজিন্দরকে অভিনন্দন রাষ্ট্রপতি মুর্মুর, বললেন ‘ভারতের গর্ব’

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপোর পদক জয়ী দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিং এবং ভারোত্তোলক…

ByByNews Desk Jul 29, 2026

মায়ের সঙ্গেই প্রথম সুখবর ভাগ করে নিলাম, তবে দীর্ঘদিন বাড়ির বাইরে থাকায় তিনি একটু অভিমান করেছিলেন: রুপোজয়ী হরজিন্দর কৌর

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ মহিলাদের ৬৯ কেজি ভারোত্তোলনে রুপো জয়ের পর প্রথমেই মাকে ফোন করেছিলেন…

ByByNews Desk Jul 29, 2026

কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতে কর্নাটকের শিলপাকে অভিনন্দন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর

বেঙ্গালুরু, ২৮ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে মহিলাদের এফ-৫৭ শটপুট ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করায়…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top