News Flash

  • Home
  • দিনের খবর
  • শর্তসাপেক্ষে শুভেন্দুকে রাজভবন যাওয়ার অনুমতি হাইকোর্টের
Image

শর্তসাপেক্ষে শুভেন্দুকে রাজভবন যাওয়ার অনুমতি হাইকোর্টের

কলকাতা, ১৪ জুন (হি. স.) : শর্তসাপেক্ষে শুভেন্দু অধিকারীকে রাজভবনে যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। শুক্রবার বিচারপতি সিনহা কার্যত পুলিশকে তুলোধোনা করেন।

আদালতের নির্দেশ অনুযায়ী, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার জন্য নতুন করে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কাছে আবেদন জানাতে হবে শুভেন্দুকে।

বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ অনুযায়ী, রাজ্যপাল অনুমতি দিলে তাঁর সঙ্গে দেখা করতে পারেন শুভেন্দু অধিকারী এবং ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত ব্যক্তিরাও। রাজ্যপালের অনুমতি পেলে কতজন তাঁর সঙ্গে দেখা করবেন এবং যদি গাড়ি নিয়ে যাওয়া হয় তাহলে কটি গাড়ি রাজভবনের ভিতরে যাবে তা জানাতে হবে পুলিশকে।

তবে শুভেন্দু অধিকারীর আইনজীবী বলেন, “আমরা কোনও গাড়ি ভিতরে নিয়ে যাব না। সবাই হেঁটে রাজভবনের ভিতরে যাব।” রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, যাঁরা ভিতরে যাবেন, তাঁদের শনাক্তকরণের কাজ শুভেন্দু অধিকারীর পক্ষের কাউকে করতে হবে। রাজ্যের শর্তে রাজি হন বিচারপতি। তিনি জানান, শুভেন্দু অধিকারীর পক্ষের কেউ শনাক্ত করবেন। তবে কারও পরিচয় নথিবদ্ধ করা যাবে না। নাহলে আবার পরে হেনস্তার আশঙ্কা প্রকাশও করেন বিচারপতি।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top