News Flash

  • Home
  • দিনের খবর
  • শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বে নিলেন সুকান্ত মজুমদার, বললেন ব্যক্তিগত জীবনেও শিক্ষার সঙ্গে যুক্ত
Image

শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বে নিলেন সুকান্ত মজুমদার, বললেন ব্যক্তিগত জীবনেও শিক্ষার সঙ্গে যুক্ত

নয়াদিল্লি, ১১ জুন (হি.স.): নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার বুঝে নিলেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রিসভায় হয়েছেন শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী। পাশাপাশি, উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকেরও প্রতিমন্ত্রী হয়েছেন বালুরঘাটের বিজেপি সাংসদ।

মঙ্গলবার শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সুকান্ত মজুমদার বলেছেন, “আমি ব্যক্তিগত জীবনেও শিক্ষা ক্ষেত্রের সঙ্গে জড়িত। আমি প্রথমে স্কুলে, তারপর কলেজে পড়িয়েছি। আমি যখন রাজনীতিতে যোগ দিয়েছিলাম তখন আমি একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতাম…এই মন্ত্রক নতুন, আমি এটা সম্পর্কে সামান্য জানি…প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি দৃষ্টিভঙ্গি আছে। আমি মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নির্দেশনা পাব, তিনি একজন অত্যন্ত অভিজ্ঞ মন্ত্রী…আমরা তাঁর বিশাল অভিজ্ঞতাকে কাজে লাগাব…এটা আমাদের আগের সরকারের ধারাবাহিকতা।”

Releated Posts

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026

গণতন্ত্র যে জনগণের, জনগণের দ্বারা ও জনগণের জন্য—ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় ফের প্রমাণিত: অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top