News Flash

Image

ডিমা হাসাওয়ের উমরাংসোয় পথ দুর্ঘটনা, হত দশম শ্রেণির ছাত্র

হাফলং (অসম), ১১ জুন (হি.স.) : ডিমা হাসাও জেলায় এক শোকাবহ পথ দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে দশম শ্রেণির এক ছাত্র। পথ দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে মঙ্গলবার ডিমা হাসাও জেলার শিল্পনগরী হিসেবে পরিচিত উমরাংসো নিউতুংবুং গ্রামের কাছে।

প্রাপ্ত তথ্যে জানা গিয়েছে, উমরাংসো থানাধীন নিউতুংবুং গ্রামের কাছে একটি তীব্রবেগী মাহিন্দ্র পিকআপ ভ্যানের সঙ্গে একটি স্কুটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দা কৃষ্ণ শর্মার ছেলে সঞ্জয় শর্মা। নিহত সঞ্জয় শর্মা উমরাংসো বিবেকানন্দ কেন্দ্রীয় বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘাতক এএস ০২ বিসি ৭৬৩৭ নম্বরের মাহিন্দ্র পিকআপ ভ্যানের চালক অবিনাশ কুমার প্রসাদ (২৩) তীব্রগতিতে গাড়ি চালিয়ে যাওয়ার জন্যই শোকাবহ দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে।

উল্লেখ্য, ডিমা হাসাও জেলায় সড়ক দুর্ঘটনার বৃদ্ধি হওয়ায় সাধারণ নাগরিকদের পাশাপাশি পুলিশ প্রশাসনও উদ্বিগ্ন। অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে, হেলমেট পরিধান না করে দুচাকার মটর সাইকেল, স্কুটি ইত্যাদি বেপরোয়াভাবে চালানো হয়। এর জন্যই অধিকাংশ দুর্ঘটনায় আরোহীর অকালে মৃত্যুবরণ করতে হচ্ছে।

পথ সুরক্ষার ওপর ডিমা হাসাও পুলিশ সচেতনতা বৃদ্ধি করতে জেলার বিভিন্ন স্থানে নাকা তাল্লাশি চালিয়ে হেলমেট না পরা, গাড়ির সিটবেল্ট না বাঁধা এবং দুরন্ত গতিতে গাড়ি চালানোর অভিযোগে জরিমানা করছে। বিষয়টির ওপর গুরুত্ব আরোপ করে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করার পরও ডিমা হাসাও জেলায় সড়ক দুর্ঘটনা রোধ করতে পারছে না পুলিশ।

Releated Posts

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026

দিল্লিতে পিটিয়ে খুন মণিপুরের সংগীতশিল্পী, ন্যায়বিচারের দাবি গৌরব গগৈয়ের

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ দিল্লিতে বাড়ির বাইরে শব্দ নিয়ে আপত্তি করায় হামলার শিকার হয়ে মৃত্যু হয়েছে মণিপুরের…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top