News Flash

  • Home
  • মুখ্য খবর
  • টাকা এবং পেশাগত শক্তিকে কাজে লাগিয়ে বিজেপি অধিকাংশ জায়গায় কারচুপির মাধ্যমে জয়ী হয়েছে, এটাকে জয় বলে না: কংগ্রেস
Image

টাকা এবং পেশাগত শক্তিকে কাজে লাগিয়ে বিজেপি অধিকাংশ জায়গায় কারচুপির মাধ্যমে জয়ী হয়েছে, এটাকে জয় বলে না: কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: টাকা এবং পেশাগত শক্তিকে কাজে লাগিয়ে বিজেপি অধিকাংশ জায়গায় কারচুপির মাধ্যমে জয়ী হয়েছে। এটাকে জয় বলা হয় না। কিন্তু আর্থিক সংকটের মুখে পড়েও কংগ্রেস যে লড়াইটা করেছে সেটাই যথেষ্ট। রবিবার এক দলীয় বৈঠকে এমনই বললেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়।

এদিন সর্বভারতীয় শ্রমিক কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রদেশ কংগ্রেস ভবনে হয় এই বৈঠক। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে অসংগঠিত শ্রমিকদের কি ভূমিকা থাকবে, সেই বিষয়ে এইদিনের বৈঠকে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্যরা।

কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় জানান অসংগঠিত শ্রমিকরা আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুত। প্রদেশ কংগ্রেস কমিটির সিদ্ধান্ত মোতাবেক অসংগঠিত শ্রমিক কংগ্রেস সেই সিদ্ধান্ত মেনে কাজ করবে।

Releated Posts

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026
Scroll to Top