News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের অনুকূল পরিবেশ বজায় রাখতে মুখ্যসচিবের নিকট চিঠি বিরোধী দলনেতার
Image

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের অনুকূল পরিবেশ বজায় রাখতে মুখ্যসচিবের নিকট চিঠি বিরোধী দলনেতার

আগরতলা, ৭ জুন: লোকসভা নির্বাচন সাঙ্গ হতেই ত্রিপুরা পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু, রাজ্যে নির্বাচনের অনুকূল পরিবেশ নষ্ট করার প্রয়াস চলছে বলে মুখ্য সচিবের কাছে চিঠি দিয়ে নালিশ জানিয়েছেন ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তাঁর অভিযোগ, শাসক দলের আশ্রিত গুন্ডাবাহিনী নির্বাচনের অনুকূল পরিবেশ নষ্টের প্রয়াস চালিয়েছে। তাই অবাধ, সুষ্ঠু ও ভয়-মুক্ত পরিবেশে পঞ্চায়েত নির্বাচন সংগঠিত করতে মুখ্য সচিবের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।

আজ তিনি চিঠিতে লিখেছেন, ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচন আসন্ন। কিন্তু উদ্বেগের বিষয়, এখন থেকেই রাজ্য জুড়ে অনুকূল পরিবেশ নষ্ট করার প্রচেষ্টা চালাছে শাসক দলের গুন্ডাবাহীনি। রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই বেশ কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

তিনি আরও লিখেছেন, গতকাল নির্বাচনের বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা করার জন্য বেশিরভাগ বিডিও-র দ্বারা সর্বদলীয় সভা আহ্বান করা হয়েছিল। বক্সনগর আরডি ব্লকে সিপিএম প্রতিনিধিকে বিডিও-এর চেম্বারের সামনে এবং স্থানীয় বিধায়কের উপস্থিতিতে নৃশংসভাবে আক্রমণ করা হয়েছিল। পাশাপাশি শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছিল। 

তাছাড়া, গত ৯ মে ধলাই জেলার সালেমাতেও একই ধরণের ঘটনা ঘটেছিল। ধলাই জেলার দুর্গা চৌমুহনি আরডি ব্লকে সিপিআই(এম) এবং কংগ্রেস প্রতিনিধিদের উপর হামলার চেষ্টা করেছিল গুন্ডাবাহীনি। এমনকি, গত ২০ মে পশ্চিম ত্রিপুরা জেলার জিরানিয়াতেও একই ধরনের ঘটনা ঘটেছিল। বিজেপির একাংশ কর্মীরা নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার প্রয়াস করছে। তাই মুখ্যসচিবের নিকট চিঠি দিয়ে হস্তক্ষেপ দাবি জানিয়েছেন তিনি।

Releated Posts

শ্রাবণ মাসে তারকেশ্বর মন্দিরে সস্ত্রীক পূজা দিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ আগস্ট: পবিত্র শ্রাবণ মাসের কৃষ্ণ চতুর্থী তিথি উপলক্ষে রবিবার পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার চন্দননগর মহকুমার তারকেশ্বর…

ByByReshmi Debnath Aug 2, 2026

কলাছড়ায় মর্মান্তিক পথদুর্ঘটনা: গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু, আহত কিশোরী; পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ২ আগস্ট: দক্ষিণ ত্রিপুরা জেলার কলাছড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় রবিবার সকালে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় এক মহিলার মৃত্যু…

ByByReshmi Debnath Aug 2, 2026

মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে মদ্যপ অবস্থায় পুলিশকর্মীর ডিউটির অভিযোগ, তদন্তের দাবি

আগরতলা, ২ আগস্ট: গোমতী জেলার উদয়পুরে অবস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে কর্তব্যরত এক পুলিশকর্মীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ডিউটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

আগরতলার আড়ালিয়ায় পূজোর মাঠ ঘিরে বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার আড়ালিয়া যুগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় একটি খালি জমিকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top